Monday, June 22, 2026

ওদের উদ্দেশ্য ছিল বাংলায় ৩৫৬ জারি: ভাষা আন্দোলনের মঞ্চে স্পষ্ট করলেন শোভনদেব

Date:

Share post:

বাংলার অপমানে মাথা নত করবে না একজনও বাঙালি। বাংলার প্রতিটি ক্ষেত্রকে তাই ভাষার উপর আক্রমণের প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো তৃণমূলের কিষাণ খেত মজুর সংগঠনের সদস্যরা দুদিন মেয়ো রোডে অবস্থান বিক্ষোভে সামিল। আর সেই মঞ্চেই ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণের পিছনে বিজেপি অন্তর্নিহিত কারণ তুলে ধরলেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

মেয়ো রোডের মঞ্চ থেকে এদিন শোভনদেব স্পষ্ট করে দেন, যে কোনও রাজ্যে বাংলাভাষায় কথা বললে তাকে মেরে পিটে কফিনে বন্দি করে ফেরৎ পাঠিয়ে দিচ্ছিল। কেন জানেন? ওরা চেয়েছিল, আমরা ওড়িশায় মার খেলে আমরা যেন এখানে ওড়িয়াদের মারি। বিহারে মার খেলে যেন হিন্দিভাষীদের মারি। মহারাষ্ট্রে মার খেলে মারাঠিদের আর গুজরাটে মার খেলে গুজরাটিদের মারি। এটা ওরা চেয়েছিল। এখানে যখনই মারপিট পাল্টা হতো এখানে ৩৫৬ জারি করে নির্বাচনের পথে যেত। এই ছিল ওদের কৌশল। তার জন্য ওদের এই মার। তা নাহলে বাংলার পারদর্শিতার জন্য ওরা ডেকে নিয়ে যায়।

রবিবারের আন্দোলনে একদিকে যেমন বসিরহাট থেকে এসেছেন সংগঠনের কর্মীরা, তেমনই বাঁকুড়া থেকেও ভাষার সম্মানের দাবিতে আন্দোলনে যোগ দিলেন দলের কর্মীরা। তাঁদের সংবিধানের বার্তা তুলে ধরে বিধায়ক জানান, একজন মূর্খ মালব্য বলেছেন বাংলা ভাষা বলেই কিছু নেই। এত মূর্খ নেতাদের গলায় জড়িয়ে ধরেন। তারপর ডোনাল্ড ট্রাম্পের মতো যারা জুতোয় কিক মারে তখন সেই অসম্মানটা আমাদের গায়ে লাগে। আমরা কী হিটলারের গ্যাস চেম্বারের দেশে বাস করছি না কী? সংবিধানের অধিকারে ভারতের যে কোনও রাজ্যে বসবাস করার অধিকার আমার আছে।

রবিবারের মঞ্চে ফের একবার বাংলাভাষার বিরুদ্ধে অত্যাচার নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দেন পূর্ণেন্দু বসু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সাংবাদিক সুমন ভট্টাচার্য, কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান সন্দীপ বক্সি, বিদেশ চক্রবর্তী, ভাস্কর চক্রবর্তী প্রমুখ।

Related articles

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...