Friday, March 27, 2026

ড্রাগন আর হাতি এবার একসঙ্গে: কাকে বার্তা দিলেন মোদি-জিনপিং

Date:

Share post:

বিশ্বের সবথেকে জনবহুল দুই দেশ ভারত ও চিন। দক্ষিণ এশিয়ার এই দুই গুরুত্বপূর্ণ দেশের কাছাকাছি আসা প্রয়োজন। এবার ডাক দিলেন স্বয়ং চিনের রাষ্ট্রপতি সি জিনপিং। ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এসসিও বৈঠকে যোগ দিতে চিন সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর সেই সফরেও দুই রাষ্ট্রনেতার বৈঠকে এবার গোটা বিশ্বকে নতুন ইঙ্গিত দিলেন জিনপিং।

সাংহাই কো-অপরেশন অর্গানাইজেশন নিয়ে কোনও কালেই তেমন মাথাব্যথা ছিল না আমেরিকার। যদিও ডোনাল্ড ট্রাম্প সেখানেও মাতব্বরি করতে পিছপা হননি একটা সময়ে। তবে তখন ছিল তাঁর সুদিন। বর্তমানে না কি ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের অর্থনৈতিক সংস্কারেই ব্যস্ত। তা সত্ত্বেও গোটা আমেরিকার নজর চিনের তিয়ানজিনের বৈঠকে। বারবার চলছে ভারতকে দোষী প্রমাণ করার চেষ্টা।

তবে তাতে তিয়ানজিনের বৈঠক আটকে নেই। বরং সেখান থেকে চিনই দিল গোটা বিশ্বকে বড় বার্তা। রাষ্ট্রপতি সি জিনপিং নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ বৈঠকে স্পষ্ট করে দেন, গোটা বিশ্বটা বদলাতে চলেছে। ভারত ও চিন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দুই সভ্যতা। আমরা বিশ্বের সবথেকে জনবহুল দুই দেশ এবং দক্ষিণ এশিয়ার দেশ। সেক্ষেত্রে ভালো বন্ধুত্ব, ভালো প্রতিবেশী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে এবার কাছে আসতে হবে দুজনের সাফল্যের জন্য।

যদিও চিনের এই বার্তার পিছনে যে ভারতকে আরও পরিশ্রম করতে হবে কূটনৈতিকভাবে, তারও ইঙ্গিত রয়েছে। দুই দেশকে ভালো প্রতিবেশী হওয়ারও শর্ত দিয়েছেন জিনপিং। সেক্ষেত্রে ভারত সীমান্ত সমস্যায় চিনের কাছে আত্মসমর্পণ করবে কি না, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...