Friday, March 27, 2026

৩,২০৫ শতাব্দী প্রাচীন বিদ্যালয়ের সংস্কারে ৬৮ কোটি অনুদান: বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

রাজ্যের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলিকে চিহ্নিত করে তাঁদের ঐতিহ্য রক্ষায় বিশেষ পরিকল্পনা শুরু করেছে সরকার। যার মধ্যে একদিকে যেমন অনুদানের মাধ্যমে বিদ্যালয়গুলির সংস্কার ও উন্নয়নের জন্য পদক্ষেপ রয়েছে, তেমনই রয়েছে পোর্টালে সেই বিদ্য়ালয়গুলিকে তুলে ধরার উদ্যোগ। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকান্ত পালের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান, এই সব প্রতিষ্ঠান বাংলার শিক্ষার ইতিহাস ও বিবর্তনের সাক্ষী, তাই এগুলির সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিধানসভার বিশেষ অধিবেশনে শিক্ষামন্ত্রী তথ্য পেশ করেন, পরিকাঠমো সংস্কার ও উন্নয়নে ইতিমধ্যেই আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৩,২০৫টিরও বেশি শতাব্দী প্রাচীন বিদ্যালয়কে দেওয়া হয়েছে ৬৮ কোটি ৪০ লক্ষ টাকার বেশি অনুদান। তবে তিনি স্পষ্ট করেন, এই স্কুলগুলির অধিকাংশই সরকারি নয়, বরং সরকারি সহায়তা প্রাপ্ত। ফলে প্রকৃত সংখ্যা নিরূপণে কিছুটা জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন: চাকরির পরীক্ষায় বসতে চেয়ে ‘অযোগ্য’দের আবেদন! খারিজ হাই কোর্টের

ব্রাত্য বসু আরও জানান, প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শককে (ডিআই) নির্দেশ দেওয়া হয়েছে এই ধরনের স্কুলগুলিকে চিহ্নিত করে তথ্য সংগ্রহের। সেই সব তথ্য বাংলার শিক্ষা পোর্টালে আপলোড করা হবে, যাতে সাধারণ মানুষও রাজ্যের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়গুলির ঐতিহ্য সম্পর্কে অবগত হতে পারেন।

Related articles

দেড় ঘণ্টার বিমান বিভ্রাট: ‘জীবন বাঁচানো’ পাইলটের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বঙ্গে ভোটের উত্তাপ শুরু হতেই শুরু আকাশপথে নেতা-নেত্রীদের ঘন ঘন উড়ান। রাজ্যের মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের...

নেপালের প্রধানমন্ত্রী পদে শপথ জেন জি নেতা বলেন্দ্রের, অভিনন্দন মোদির

নেপালে নতুন ইতিহাস গড়লেন বলেন্দ্র শাহ (Balendra Shah) ওরফে বলেন। দেশের ৪৭তম প্রধানমন্ত্রী হলেন এই সর্বকনিষ্ঠ নেতা তথা...

নির্বাচন শেষে রান্নার গ্যাস ২০০০ টাকা করবে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

"যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারত বরাবর নিরপেক্ষতার পথে হেঁটেছে। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনেও শান্তির বার্তা...