Saturday, June 13, 2026

নামখানায় প্রসাদ খেয়ে অসুস্থ অন্তত ৪০! আশঙ্কাজনক একাধিক

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার নামখানার (Namkhana, 24 Parganas) নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় পুজোর প্রসাদে বিষক্রিয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত সোমবার (১সেপ্টেম্বর) রাধাষ্টমীর পুজো উপলক্ষে গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে নিমন্ত্রিত ছিলেন এলাকাবাসী। পুজোর প্রসাদে লুচি, ঘুগনি, তালের বড়া খেয়েছিলেন গ্রামবাসীরা। চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই একে একে অসুস্থ হয়ে পড়তে থাকেন সকলে। কারোর পেট খারাপ তো কারোর বমি বাড়তে থাকে। দ্রুত সকলকে কাকদ্বীপ ও দ্বারিকনগর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুরের পর থেকেই সমস্যা গুরুতর হয়। সন্ধ্যায় যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে শিশু এবং প্রবীণ ব্যক্তিরাও রয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে জানা গেছে, খাবারের বিষক্রিয়ার জেরেই এমন ঘটনা ঘটেছে। যাঁর বাড়ির পুজোর প্রসাদ খেয়ে এত মানুষ অসুস্থ হয়ে পড়লেন সেই গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...