Sunday, June 14, 2026

পাঁচ বারের দলবদলুর আবার কিসের মানহানি? মিঠুনের মামলার কথা শুনে কুণাল

Date:

Share post:

তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। ১০০ কোটি টাকার মানহানির মামলা। তবে মামলা নিয়ে একেবারেই বিচলিত নন কুণাল। উল্টে মিঠুন চক্রবর্তীকে তীব্র কটাক্ষ করলেন কুণাল। তাঁর সোজা বক্তব্য, যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন? তদন্তের ভয়ে কেউ দলবদল করে, তা-ই হয়েছে। কোর্টে দেখা হবে।

মিঠুনের অভিযোগ, সংবাদমাধ্যমে কুণালের একাধিক মন্তব্যে ক্ষুণ্ণ হয়েছে মিঠুন ও তাঁর পরিবারের সম্মান। অভিযোগের জবাবে কুণালের সাফ কথা, সংবাদমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে মিঠুন চক্রবর্তী নাকি আমার নামে একটি মামলা করেছেন। তা আবার ১০০ কোটি টাকার। যদিও এই মামলা সংক্রান্ত কোনও চিঠিপত্র এখনও আমি পাইনি। কুণাল বলেন, আমিও একটি মামলা মিঠুন চক্রবর্তীর নামে করেছি। আমার আইনজীবীর অসুস্থতার কারনে এখনও নোটিশ পাঠানো হয়নি। যে কথায় কথায় দলবদল করেন, কোনও দলে যাঁর মান নেই, তাঁর আবার মানহানির মামলা? আমি চাই মামলাগুলি সিবিআই তদন্ত করুক। চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে কীভাবে যুক্ত ছিলেন মিঠুনদা, সেটা আদালতেই বলব।

আরও পড়ুন- বাঙালি অস্মিতা ভুলে যাবেন না! শিক্ষক দিবসে মাতৃভাষার মাহাত্ম তুলে ধরলেন মুখ্যমন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...