Thursday, April 23, 2026

শ্রেয়ার সুরেই মহিলা বিশ্বকাপের সূচনা, টিকিটের দামেও বিরাট চমক আইসিসির

Date:

Share post:

মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। আগামী ৩০ সেপ্টেম্বর থে্কে ঘরের মাঠে শুরু হচ্ছে মহিলাদের একদিনের বিশ্বকাপ(ICC ODI Women WC)। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল(Shreya Ghoshal)। কয়েকদিন আগেই পুরস্কারমূল্যে চমক দিয়েছে আইসিসি। এই টুর্নামেন্টের থিম সং ‘ব্রিং ইট হোম’ গেয়েছেন শ্রেয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন শ্রেয়াই। মহিলাদের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে জমকালো।

আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে গুয়াহাটিতে। বেঙ্গালুরুতে (Bengaluru) উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনার জেরে এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M. Chinnaswamy Stadium) থেকে সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।সাধারণ দর্শকদের কথা ভেবে টিকিটের দামও অনেক কম রাখা হয়েছে। বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা।এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ৮ সেপ্টেম্বর থেকে অন লাইনে টিকিট বিক্রি শুরু হবে।

ভারতে মহিলা ক্রিকেট দলের ম্যাচে ভালই দর্শক হয় ভারতের মাঠে । আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে।টিকিটের দাম কম রাখা হলেও পুরস্কার মূল্য দ্বিগুণ করা হয়েছে। ২০২২ মহিলাদের একদিনের বিশ্বকাপের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৪২ কোটি টাকা। কিন্তু এবার তা বহুগুণ বেড়েছে। ৩৯ কোটি টাকা পাবে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। রানার্স আপ দল পাবে ১৯ কোটি ৭৮ লক্ষ টাকা। গতবারের থেকে মোট ২৭৩ শতাংশ বেশি টাকা এবারের পুরস্কারমূল্য। সেমিফাইনালের চারটি দলের জন্য প্রত্যেকে ৯ কোটি ৮৮ লক্ষ টাকা করে পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করবে যে দুটো দল, তারা ৬ কোটি ১৮ লক্ষ টাকা করে পাবে।

 

Related articles

গরম এড়াতে সকাল সকাল ভোট দেওয়ার লম্বা লাইন, EVM বিভ্রাট বাঁকুড়ায়

রেকর্ড কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (first phase of West Bengal election)। ১৬ জেলার...

আজ রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার সিংহাসনে বসবে কে, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফা নির্বাচনে (first phase of West Bengal assembly election 2026)...

বিজেপির ফর্ম-কেলেঙ্কারি ফাঁস: রায়গঞ্জে জঙ্গলে পড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম!

বাংলার উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে পাল্লা দিতে ভোটের দিন যত এগিয়ে আসছে তত ফর্ম পূরণ করতে তৎপর হচ্ছে বিজেপির...

‘তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা’, নোয়াপাড়ার জনজোয়ারে আত্মবিশ্বাসী অভিষেক

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বুধবার উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভা...