Monday, June 8, 2026

মহিলাদের টেনে নিয়ে যাচ্ছে নুড গ্যাং! ধরতে ড্রোন ওড়ালো উত্তরপ্রদেশ পুলিশ

Date:

Share post:

নতুন আতঙ্ক শুরু উত্তরপ্রদেশে। এবারেও শিকার সেই মহিলারা। অপরাধীরা একা মহিলা দেখলেই মাঠে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করছে। দলবেধে যে অপরাধীরা আসছে তারা সকলেই উলঙ্গ, যা সবথেকে বেশি মারাত্মক বলে মনে করছেন স্থানীয়রা। চতুর্থ মহিলা এই দুষ্কৃতীদের শিকার হওয়ার পরই টনক নড়ে উত্তরপ্রদেশ পুলিশের। এবার ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হচ্ছে অজ্ঞাত অপরাধীদের ধরতে। নারী নিরাপত্তা ও নারীর সম্মানের বিষয়টিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এতটাই উদাসীন যার সুযোগ এবার নিচ্ছে দুষ্কৃতীরা।

উত্তরপ্রদেশের প্রথম ঘটনাটি মিরাটের (Meerut) ভরালা গ্রামের। খেতের পাশের রাস্তা দিয়ে একা যাওয়ার সময়ে হঠাৎ দুই দুষ্কৃতী তার উপর হামলা চালায়। তাঁকে পাশের খেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। কোনওমতে চিৎকার করে ও পাল্টা আঘাত করে প্রাণে বাঁচেন। গ্রামে ফিরে তিনি বর্ণনা দিতে গিয়ে জানান, হামলাকারীরা উলঙ্গ ছিলেন।

অন্য একটি ঘটনায় মিরাটের কাছে দৌরালা গ্রামের এক মহিলার উপর হামলা চালানো হয়। সেই সময়ে পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি স্কুল বাসের চালক ও খালাসি ওই মহিলাকে উদ্ধার করেন ধর্ষণের হাত থেকে। সেই চালক ও খালাসিও বর্ণনা করেন, হামলাকারীরা উলঙ্গ ছিলেন বলে। পরপর চারটি এই ধরনের ঘটনা ঘটে মিরাট এলাকায়।

এরপর নড়েচড়ে বসে মিরাট পুলিশ। শনিবার সকাল থেকে শুরু হয় ড্রোন উড়িয়ে নুড গ্যাংয়ের খোঁজে তল্লাশি। যদিও এই সংক্রান্ত কোনও তথ্য এখনও পুলিশের পক্ষে বের করা সম্ভব হয়নি। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই হামলাকারীদের দেখেছেন শুধু গ্রামের মহিলারা। কোনও পুরুষের উপস্থিতিতে হামলা হয়নি মূলত। সেই সঙ্গে যে সময়ে হামলা হয়, মহিলারা আতঙ্কে বেশি কিছু মনেও রাখতে পারেননি। ফলে পুলিশের পক্ষেও এই হামলাকারীদের ধরা খুবই কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন: প্রশ্নপত্র ৫০ হাজারে বিক্রি! শুভেন্দুর অভিযোগ ওড়ালেন কমিশন চেয়ারম্যান

তবে যতক্ষণ না গোটা বিষয়টি নিয়ে কোনও সদুত্তর দিতে পারছে পুলিশ প্রশাসন, ততদিন গ্রামগুলিতে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। নুড গ্যাংয়ের হামলা হচ্ছে দিনের আলোতেই। গ্রামের মহিলারা ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছেন। অনেক মহিলা নিজেদের কাজে যাওয়ার রাস্তা বদলেছেন। অনেকে কাজও বদলে নিয়েছেন বলে দাবি করছেন গ্রামের প্রধানরা।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...