Sunday, June 14, 2026

রাস্তার ধারে বৃদ্ধকে চিনতে পেরেই কনভয় থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাস্তা ধরে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এগিয়ে আসেন এক বৃদ্ধ। কিছু বলতে চান মুখ্যমন্ত্রীকে— এমনটা ওই বৃদ্ধ জানাতেই গাড়ি থামান মুখ্যমন্ত্রী। নেমে আসেন গাড়ি থেকে। দেখেই চিনতে পারেন বৃদ্ধকে। হাতজোড় করে প্রশ্ন করেন, সমস্যার সমাধান হয়েছে তো? ওই বৃদ্ধের নাম রাজেন রায়। জলপাইগুড়ির বাসিন্দা তিনি। আগেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। সমাধানও মিলেছে। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয় থামান বৃদ্ধ। এদিকে রাজেনবাবুকে দেখেই চিনতে পারেন মানবিক মুখ্যমন্ত্রী। বৃদ্ধ মুখ্যমন্ত্রীকে বলেন, বাংলার ভরসা একমাত্র আপনি। এরপর মুখ্যমন্ত্রীকে বাংলার বাড়ি নিয়ে কিছু সমস্যার কথা জানান বৃদ্ধ। দ্রুত সমাধান হবে বলে কথা দেন মুখ্যমন্ত্রী। আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রাজেন। তিনি আশাবাদী, এবারও সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন –

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...