Saturday, May 2, 2026

সৌরভের সঙ্গে জোর টক্কর সঞ্জীব গোয়েঙ্কার দলের, ফলাফল ১-১

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকা টি২০ লিগেও( SA20) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে জোর টক্কর সঞ্জীব গোয়েঙ্কার দলের। একাধিক ক্রিকেটারকে নেওয়া  নিয়েই প্রিটোরিয়া ক্যাপিটালসের সঙ্গে জোর লড়াই হল ডারবান সুপার জায়ান্টসের। বলা ভালো টক্কর হল সৌরভ এবং বিনয় চোপড়ার (Vinay Chopra) মধ্যেই।

নিলামে প্রিটোরিয়া ক্যাপিটালসের টেবিলে ছিলেন সেই দলের সৌরভ। ডারবান সুপার জায়ান্টসের হয়ে বিড করছিলেন বিনয়। কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন্‌কার দল ডারবান সুপার জায়ান্টসের ডিরেক্টর হিসাবে সেই দল সামলাচ্ছেন বিনয়।

এডেন মার্করাম এবং ডেওয়াল্ড ব্রেভিসকে নেওয়ার সময় প্রিটোরিয়া ক্যাপিটালস এবং ডারবান সুপার জায়ান্টসের মধ্যে লড়াই হয়।প্রথমে রেকর্ড দামে বিক্রি হন মার্করাম। তাঁকে ১ কোটি ৪০ লাখ র‌্যান্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা) কেনে ডারবান সুপার জায়ান্টস। বিনয় সৌরভকে হারিয়ে শেষ হাসি হাসলেন।

নিলামের জন্য ওঠে ব্রেভিসের নাম, তঁাকে নেওয়ার জন্য আগ্রহী ছিল একাধিক দলও। পার্ল রয়্যালস এবং এমআই কেপ টাউনের মধ্যে প্রথমে লড়াই শুরু হয়। পরে আসরে নামেন মহারাজ এবং বিনয় উভয়েই।  কিন্তু মার্করাম না পেয়ে ব্রেভিসকে পেতে মরিয়া ছিলেন মহারাজ। শেষ পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ র‌্যান্ডে (ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৩১ লাখ টাকা) ব্রেভিসকে দলে পায় সৌরভের দল। ফলে এই রাউন্ডে মহারাজ ফলাফল ১-১ করে দিলেন।

আরও পড়ুন: দেবীপক্ষেই সিএবির মসনদে মহারাজ, টিম সৌরভে থাকছেন কারা?

উল্লেখ্য কেশব মহারাজকেও পেয়েছে সৌরভের দল।  নিলামে তাঁর জন্য প্রায় ৮৬ লক্ষ টাকা খরচ করেছে সৌরভের দল। সব  মিলিয়ে নিমালের মঞ্চ থেকে দল গুছিয়ে নিলেন কোচ সৌরভ।

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...