Monday, May 4, 2026

স্কুলের মেয়েদের চিঠি পাঠাতেন! স্কুলের দিন স্মরণ করে কী জানালেন শেহেনশাহ

Date:

Share post:

বিগ বি শৈশবের বহু স্মৃতিচারণ করেছে কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানটিতে। এবার নিজের জীবনের আরও এক বড় তথ্য দিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কৌন বনেগা ক্রোড়পতি ১৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। দর্শকদের কাছ থেকে এই অনুষ্ঠানটি যথেষ্ট ইতিবাচক সাড়া পাচ্ছে। আসলে, বিগ বি তাঁর শৈশবের কিছু প্রিয় স্মৃতি প্রকাশ করে অনুষ্ঠানটিকে বিনোদনমূলক করে তুলেছেন। সাম্প্রতিক একটি পর্বে, বলিউডের শেহনশাহ তাঁর স্কুলের দিনগুলির কথা স্মরণ করেছেন। জানিয়েছেন, যখন তাঁর স্কুলের ছেলেরা অন্য স্কুলের মেয়েদের চিঠি পাঠাত।

অমিতাভ বচ্চন বড়সড় তথ্য দিলেন

অনুষ্ঠান চলাকালীন, উত্তরাখণ্ডের রুদ্রপুরের প্রতিযোগী মীনাল উপ্রেতি জানান যে, তিনি নৈনিতালের অল সেন্টস-এ বছর দুই লেখাপড়া করেছেন। নামটি শোনার পর অমিতাভ বচ্চন স্মৃতিকাতর হয়ে পড়েন। কারণ তিনি নৈনিতালের শেরউড বয়েজ স্কুলে লেখাপড়া করতেন।

অমিতাভ জানান, “অল সেন্টস ছিল আমাদের পাশের স্কুল, এবং প্রতি রবিবার শেরউড এবং অল সেন্টস দুই স্কুলেরই ছাত্র-ছাত্রীরা চ্যাপেলে জড়ো হতেন।” তাঁর কথায়,”ওহি এক দিন হোতা থা যাব হাম লোগোকা কোট, ব্লেজার, বাড়িয়া বাল বানাকার হাম প্যারেড ম্যায় খাঁড়ে রেহেতে থে। কিউকি পাতা হোতা থা অল সেন্টস সে মাহিলায়ে আনে ওয়ালে হ্যাঁয়।” অর্থাৎ এটি একমাত্র দিন ছিল যখন তাঁর স্কুলের ছেলেরা সেজেগুজে কুচকাওয়াজের জন্য দাঁড়াতেন। পাশের স্কুল থেকে মহিলারা আসবেন বলে।

আরও পড়ুন-ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের মামলা খারিজ হাইকোর্টে, মুখে কুলুপ ডিরেক্টরস গিল্ডের

বিগ বি এটিকে ‘জওয়ানি কা আলহাডপন’ বলেন। তিনি (Amitabh Bachchan) আরও যোগ করেন, “পাতা হ্যায় জওয়ানি কা এক আলহাডপন হোতা হ্যায়। সেই সময় গির্জায় মেয়েদের আসন সবসময় সামনের সারিতে থাকত এবং ছেলেরা তাঁদের পিছনে বসত। যখনই কেউ কোনও বার্তা দিতে চাইত, সুযোগ আসত যখন সবাইকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হত — উপর থেকে, কেউ দেখতে পেত না নীচে কী ঘটছে। মেয়েদের পিছনে প্রথম সারিতে বসা ছেলেরা এই জায়গাটির জন্য সবচেয়ে বেশি আগ্রহী ছিল। কারণ ‘আসুন প্রার্থনা করি’ ঘোষণার মুহূর্তে তারা হাঁটু গেড়ে বসে গোপনে একটি চিরকুট লিখে ফেলত। কী শিশুসুলভ আচরণ ছিল, কিন্তু সত্যিই সেই দিনগুলো ছিল আমার জীবনের সেরা, সবচেয়ে আনন্দের দিন।” এই কথাগুলির পরেই হাসতে হাসতে অমিতাভ বচ্চন বলেন, “এবার ঘরে গিয়ে আমায় মারবে।”

_

_

_

_

_

 

Related articles

অপেক্ষা করুন, গণনা শেষ হোক: তৃণমূলের নেতা-কর্মীদের বার্তা অভিষেকের

একাধিক ভোটগণনা কেন্দ্র থেকে স্লো কাউন্টিংয়ের অভিযোগ। সোমবার বিকেলে হেস্টিংসের গণনাকেন্দ্রে যান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আইপিএলে নয়া মাইলস্টোন, নারিনকে নিয়ে মনের কথা লিখলেন শাহরুখ

বয়স একটা সংখ্যা মাত্র, চলতি আইপিএলে সেটা আরও একবার প্রমাণ করছেন সুনীল নারিন(Sunil Narine)। নাইটদের তিনটি ম্যাচে জয়ের...

ভোট গণনার মধ্যেই জেলায় জেলায় তৃণমূল কার্যালয়ে হামলা, কাঠগড়ায় বিজেপি

নির্বাচনের ফল এখনও প্রকাশ পায়নি। তার আগে কয়েকটি আসনের এগিয়ে থাকার খবর আসতেই তাণ্ডব শুরু বিজেপির (BJP)। জেলায়...

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
9 জয়ী
বিজেপি
30 জয়ী
কংগ্রেস
0 জয়ী
বামফ্রন্ট
0 জয়ী
আই এস এফ
0 জয়ী
অন্যান্য
0 জয়ী