Saturday, May 2, 2026

গেরুয়া যোগ! প্রাক্তন সেনাদের ‘রংহীন’ ধর্নায় বিজেপির শুভেন্দু

Date:

Share post:

মেয়ো রোডে তৃণমূলের ধর্না মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী (Army)। তখনই শাসকদল অভিযোগ করে, এর পিছনে রয়েছে BJP। কয়েকদিনের মধ্যেই একেবারে হাতে গরম প্রমাণ মিলল সেই মেয়ো রোডেই। বৃহস্পতিবার, প্রাক্তন সেনা কর্মীদের প্রতিবাদ মঞ্চ আলো করলেন বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)-সহ অন্যান্যরা। অর্থাৎ সেদিন পদ্মশিবিরই কলকাঠি নেড়ে তৃণমূলের মঞ্চ খুলিয়েছিল।

আগেই তৃণমূলের (TMC) তরফ থেকে অভিযোগ করা হয়, লিখিত অনুমতি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসাবশত তৃণমূলের মঞ্চ খোলানোর চক্রান্ত করেছে বিজেপি। আর তাতে ব্যবহার করেছে সেনাকে। এই কারণে মেয়ো থেকে ধর্না রানি রাসমণিতে নিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদেরকে দোষারোপ করা হয়েছে- এই অভিযোগ তুলে ধর্নায় বসেন প্রাক্তন সেনা আধিকারিক-কর্মীরা। আদালত থেকে অনুমতি নিয়ে এসে বৃহস্পতিবার গান্ধী মূর্তির সামনে মোয়া রোডে ধর্নায় বসেন তাঁরা।

এই ধর্না প্রসঙ্গে তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, আমরা সেনাকে সম্মান করি। কিন্তু একাংশ বিজেপির হয়ে কাজ করছে। আর বিজেপির একটা শাখাই তাদের দিয়ে তৃণমূলের মঞ্চ খুলিয়েছে।

এদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গান্ধীর মূর্তির পাদদেশে ধর্না কর্মসূচি হয়। দাবি, এই ধর্নায় রাজনীতির রং নেই। কিন্তু তৃণমূলের অভিযোগ সত্যি করে ধর্না মঞ্চে হাজির হন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে শুভেন্দুর সাফাই, “কোনও দলের নেতা হয়ে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে এখানে এসেছি।“ কিন্তু বিরোধী দলনেতার প্রাক্তন সেনাবাহিনীর ধর্নায় কীকাজ!

অর্থাৎ মঞ্চ খোলা নিয়ে তৃণমূল যে অভিযোগ সেদিন বিজেপির (BJP) বিরুদ্ধে তুলছিল, তা যে খুব একটা ভিত্তিহীন নয়, এদিনের ঘটনাতেই তা স্পষ্ট। এই ভাবেই আর জি কর আন্দোলনে রাজনীতির রং প্রকাশ হয়ে পড়ে। এবার প্রাক্তন সেনাদের আন্দোলনেও সেই গেরুয়া ছাপ স্পষ্ট হল।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...