Saturday, June 20, 2026

দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক, খালি করা হল আদালত চত্বর

Date:

Share post:

শুক্রবার সকালে রাজধানীতে বোমাতঙ্ক। এবার বিস্ফোরণে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) উড়িয়ে দেওয়ার হুমকি! ইমেইল পাওয়ার পরই গোটা আদালত চত্বর খালি করে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে দিল্লি পুলিশ (Delhi police) ও বম্ব স্কোয়াড পৌঁছেছে। এদিন এজলাসে শুনানি শুরু হতেই হাইকোর্টের অফিসিয়াল আইডিতে ইমেইল মারফত হুমকি আসতেই এজলাস থেকে উঠে যান বিচারপতিসহ বাদী-বিবাদী সব পক্ষ। কোর্ট রুমের বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরাও।

দিল্লি পুলিশ সূত্রে (Delhi police) জানা গেছে, হুমকি ইমেইলের সাবজেক্ট হিন্দিতে লেখা হলেও বাকি অংশ ইংরেজিতে লেখা হয়েছে। দুপুর দুটোর পর তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। কোন আইপি অ্যাড্রেস থেকে এই হুমকি পাঠানো হয়েছে তা খোঁজার চেষ্টা চলছে। আপাতত দিল্লি হাইকোর্টের সব কক্ষের শুনানি বন্ধ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...