Tuesday, May 5, 2026

চলন্ত ট্রেন থেকে লাফ বলিউড অভিনেত্রী করিশ্মার! ভর্তি হাসপাতালে

Date:

Share post:

দুর্ঘটনার কবলে পড়লেন ‘প্যায়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী করিশ্মা শর্মা (Karishma Sharma)। বৃহস্পতিবার চলন্ত ট্রেন থেকে পড়ে মাথায় গুরুতর চোট পেয়ে আপাতত তাঁর ঠিকানা হাসপাতাল। অভিনেত্রী জানিয়েছেন, শুটিংয়ের জন্য চার্চগেট যাওয়ার জন্য মুম্বইয়ের লোকাল ট্রেন সফর করতে চেয়েছিলেন। পরনে ছিল শাড়ি। ট্রেনে ওঠার সময় আশঙ্কা গতি বেড়ে যাওয়ায় নায়িকার সঙ্গীরা ট্রেন ধরতে পারেননি। এতে বেশ খানিকটা ঘাবড়ে গিয়ে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামার চেষ্টা করেন করিশ্মা। এরপরই ঘটে বিপত্তি। পায়ে শাড়ি জড়িয়ে হুড়মুড়িয়ে পড়ে যান তিনি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা।

‘রাগিনি এমএমএস’ নায়িকা আপাতত হাসপাতালে শয্যাশায়ী। তাঁর কথায় “আমার পিঠে প্রচণ্ড ব্যথা। মাথা ফুলে গিয়েছে। শরীরেও জখম হওয়ার চিহ্ন রয়েছে। চিকিৎসকরা এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। মাথার আঘাত কতটা গুরুতর, সেটা জানার জন্য হাসপাতালে চব্বিশ ঘণ্টার জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। গতকাল থেকে ব্যথায় ভুগছি। তবে আমি শক্ত রয়েছি। দয়া করে আমার দ্রুত আরোগ্য কামনা করুন সকলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসার প্রয়োজন আমার।” অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছে নেটপাড়া।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...