Saturday, May 2, 2026

বিজেপি নেতার মাদক ব্যবসা! এক-কারখানা-পরিমাণ মাদক আটক মধ্যপ্রদেশে

Date:

Share post:

রাসায়নিক থেকে স্পিরিট। এত বিপুল পরিমাণ মাদক তৈরির সামগ্রী শুধুমাত্র কোনও কারখানায় তৈরির কাজেই ব্যবহার হতে পারে। ঠিক সেই বিপুল পরিমাণ মাদক তৈরির সামগ্রী নিয়ে মধ্যপ্রদেশ (Madhyapradesh) পুলিশ গ্রেফতার করল দুই ব্যক্তিকে। কান টানলেই যেমন মাথা আসে, সেভাবেই গ্রেফতার হওয়া ব্যক্তিদের থেকে প্রকাশ্যে এলো মধ্য়প্রদেশের বিজেপি জেলা সহ সভাপতির কীর্তি। এই বিপুল পরিমাণ মাদক (drugs) সামগ্রী যে তাঁরই ছিল, তা এখন বিজেপি রাজ্যের পুলিশের কাছেও স্পষ্ট। তবে দুজন গ্রেফতার হতেই ফেরার বিজেপি নেতা রাহুল অঞ্জনা (Rahul Anjana)।

গোটা দেশের সাধারণ মানুষের পোশাক থেকে খাবারে লাগাম টানছে বিজেপির স্বঘোষিত সমাজ রক্ষকরা। অথচ সেই বিজেপির নেতাই রীতিমত কারখানা বসিয়ে মাদক তৈরি করে কারবার চালাচ্ছে। শুক্রবার মধ্যপ্রদেশের অগর-মালওয়া পুলিশ বরোদ রোড এলাকা থেকে দুটি গাড়ি আটক করে। সেখান থেকে যে মাদক (drugs) আটক করা হয় তা মোটামুটি এরকম – ৯.২৫০ কেজি কেটামাইন, ১২.১০০ কেজি অ্যামোনিয়াম ক্লোরাইড, ৩৫ লিটার আইসোপ্রোপাইল অ্যালকোহল, ৬ গ্রাম এমডি ড্রাগ।

আরও পড়ুন: তিনবছর পরে কিসের ভয়ে মনিপুরে মোদি! ধ্বংসস্তূপে দাঁড়ানো প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূলের

এরপরই খোঁজ শুরু হয় বিজেপি নেতা রাহুলের। তার বাড়িতে তল্লাশি চালালে নেতার খোঁজ পাওয়া যায়নি। তবে বাড়ি থেকে এমন কিছু নথি পুলিশ পেয়েছে যা মাদক তৈরির প্রমাণ দেয়। সেই সঙ্গে সেখানেই মিলেছে মাদক তৈরির ভ্য়াকুয়াম মেশিনও। এরপরই পুলিশ খুঁজছে বিজেপি জেলা সহ সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত সদস্য রাহুল অঞ্জনাকে।

Related articles

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...