Monday, May 25, 2026

হরচৌধুরী বাড়ির জার্মানির হাজার বাতির লণ্ঠনে কাটত সুন্দরবনের অরণ্যের অন্ধকার

Date:

Share post:

৩৪২ বছরে পড়ল সুন্দরবনের হাড়োয়া ব্লকের গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের হরচৌধুরী বাড়ির পুজো। রত্নেশ্বর হরচৌধুরী ও রামজয় হরচৌধুরীর আমলে সূচনা হয় এই দুর্গাপুজোর। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষরা গোপালপুর গ্রামে ধুমধাম করে দুর্গাপুজো (Durga Pujo) চালু করেন। তখন থেকেই স্বমহিমায় চলছে এই দুর্গোৎসব। এখানকার প্রতিমা মূলত ডাকের সাজের। 

সেই জমিদার নেই, জমিদারিও নেই। কিন্তু বংশ পরম্পরা আজও পুজা ধরে রেখেছেন হরচৌধুরী বাড়ির সদস্যরা। জরাজীর্ণ জমিদার বাড়ির দেওয়ালে ভাঙাচোরা প্রাচীন ইটের গায়ে বহু রূপকথার গল্প জড়িয়ে রয়েছে। আর বাড়ির চারিপাশের দেওয়ালে গজিয়ে উঠেছে বটগাছের চারা, পুজো এলেই সেগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কিন্তু এখানকার সবচেয়ে প্রাচীন ইতিহাসে লুকিয়ে রয়েছে জার্মানি থেকে আনা হাজার বাতির লণ্ঠন। যা আজও শোভা পায় হরচৌধুরী বাড়ির ঠাকুর দালানে। এক সময় গভীর অরণ্যে পরিপূর্ণ ছিল সুন্দরবনের এই গোপালপুর গ্রাম। উৎসবের সময় গ্রামকে আলোকোজ্জ্বল করতো এই হাজার বাতির লণ্ঠন। 

আগে তেলের হ্যাজাকে দেবীর উজ্জ্বলতা বৃদ্ধি পেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষের দাবি মেনে সুদূর জার্মানি থেকে হরচৌধুরী বাড়িতে এসে পৌঁছায় জার্মান কোম্পানির লণ্ঠন। সুদূর বার্লিন থেকে গোপালপুর গ্রামে নিয়ে এসেছিলেন জমিদার। 

এখানকার পুজোর (Durga Pujo) আরও একটি ঐতিহ্য হল অষ্টমীর দিন বাড়ির পুত্রবধূরা সম্পূর্ণ কাঠের জালে বা কাঠের আগুনে ভোগ রান্না করেন। সম্পূর্ণ নিরামিষ ভোগ যা মাকে উৎসর্গ করা হয়। এখানে অষ্টমীর দিন কল্যাণী পুজো হয়, যেটা এই হরচৌধুরী বাড়ি ব্যতীত একমাত্র দক্ষিণেশ্বরে পালিত হয়। আর সেদিন এই গ্রামের মহিলারা নতুন বস্ত্র এনে মাকে উৎসর্গ করেন। পাশাপাশি তাঁদের নাম ও গোত্র দিয়ে পুজো হয়। 

একটি গল্পকথা প্রচলিত রয়েছে। বলা হয় এই হরচৌধুরীর বাড়ির পাশেই রয়েছে একটি বিশাল দিঘি। যেখান থেকে একসময় মায়ের পুজোর জন্য প্রয়োজনীয় বাসন পুকুর থেকে উঠত। কিন্তু কোনও এক কালে সেই সামগ্রী থেকে একটি বাসন চুরি হয়ে যাওয়াতে তারপর থেকে সেই বাসনপত্রগুলি হরচৌধুরী পরিবারের লোকজন আর ফিরে পাননি। এরকমই একাধিক লোকগাঁথা রয়েছে হরচৌধুরী বাড়িকে ঘিরে। যা কিন্তু বহন করে চলে সুন্দরবনের ঐতিহ্যকে।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...