Saturday, May 2, 2026

সাড়ে তিন আঙুলেই স্বপ্নপূরণ! প্রশান্তর পাশে দাঁড়াল হাই কোর্ট 

Date:

Share post:

শারীরিক প্রতিবন্ধকতা স্বপ্নের পথে বাধা নয়, এই মর্মেই বুধবার নজির গড়ল কলকাতা হাই কোর্ট।মালদহের বৈষ্ণবনগরের প্রশান্ত মণ্ডল জন্ম থেকেই পোলিও আক্রান্ত, দুই হাতের পূর্ণ ক্ষমতা নেই। সাড়ে তিন আঙুলের ভরসাতেই পড়াশোনা। সেই আঙুলে লিখেই উচ্চমাধ্যমিক পাশ করেছেন, নিট পরীক্ষায় র‌্যাঙ্কও করেছেন— সর্বভারতীয় স্তরে ১,৬১,৪০৪ এবং পিডব্লিউবিডি বিভাগে ৩,৬২৭। কিন্তু এসএসকেএম হাসপাতালের মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, ডাক্তারি পড়ার যোগ্য নন প্রশান্ত। ছুরি, কাঁচি ধরবেন কীভাবে— এই প্রশ্নেই আটকে গিয়েছিল পথ।

ছোট থেকে দেখা স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। অথচ হাল ছাড়েননি প্রশান্ত। আদালতের দ্বারস্থ হন। বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে মুম্বই এইমস-এ দ্বিতীয়বার শারীরিক মূল্যায়ন হয়।বুধবার সেই রিপোর্ট জমা পড়ে হাই কোর্টে। রিপোর্টে স্পষ্ট বলা হয়, সাড়ে তিন আঙুলে কোনওভাবেই ডাক্তারি পড়াশোনা থমকে যাবে না।

আদালতের রায়ে অবশেষে প্রশান্তর স্বপ্নের পথ খুলল। বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন, বিশেষ সংরক্ষণের সুযোগ দিয়েই তিনি ডাক্তারি পড়ার ভেরিফিকেশনে বসতে পারবেন। পর্যবেক্ষণে আদালত জানিয়েছে, এর আগেও দিল্লির হাসপাতাল একই রকম ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিল।

আদালতের সিদ্ধান্তে স্বস্তি ও খুশি প্রশান্তর পরিবারে। শৈশবের স্বপ্ন যে সত্যিই হাতের নাগালে এসে পৌঁছেছে, তা বিশ্বাসই করতে পারছেন না অনেকে। সাড়ে তিন আঙুলের ভরসায় ডাক্তার হওয়ার পথে হাঁটতে চলেছেন মালদহের এই তরুণ।

আরও পড়ুন – ভোটার তালিকা সংশোধনীতে আশাকর্মী ও অঙ্গনওয়াড়িদের ভরসা সিইও দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...