Tuesday, February 3, 2026

আদালতে বড় স্বস্তি করণ জোহরের 

Date:

Share post:

করণ জোহরের নাম ও কণ্ঠস্বর বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না, জানিয়ে দিল কোর্ট। কিছুদিন আগে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। সেই মামলায় বড় স্বস্তি পেলেন পরিচালক। করণ অভিযোগ করেছিলেন অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় তাঁর নাম ও ছবি ব্যবহার করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এবার থেকে করণ জোহরের ‘ব্যক্তিগত অধিকার’ সুরক্ষিত থাকবে।

এখানেই শেষ নয়, গুগল, মেটা, এক্স-এর মতো কোম্পানিগুলোকে আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আপত্তিকর যা পোস্ট করা হয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। কিছুদিন আগে ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনও দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভবিষ্যতে তাঁদের অনুমতি ছাড়া নাম কিংবা ছবি ব্যবহার করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই কথা আদালতের তরফে জানানো হয়েছিল। যেকোন তারকাদের ব্যক্তি অধিকার লঙ্ঘিত কিংবা ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজই করা যাবে না। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবি বিকৃত করাকেও অপরাধ বলে মনে করা হবে।

গ্ল্যামার দুনিয়ার বহু তারকাকে নিয়েই ডিপফেক ভিডিয়ো ও ছবি তৈরি করা হচ্ছে। এখন আবার এআই এর সাহায্যও নেওয়া হচ্ছে। কণ্ঠস্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে চারিদিকে। পরবর্তীকালে যেন কোনও সমস্যায় পড়তে না হয়, তাই বারংবার আদালতের দ্বারস্থ হচ্ছেন তারকারা। ঠিক সেই কারণেই ভবিষ্যতে যেকোন রকম অনভিপ্রেত অভিজ্ঞতা এড়াতেই আদালতে আবেদন জানিয়েছিলেন প্রযোজক-পরিচালক করণ জোহর।

আরও পড়ুন – ভয়ানক! ভারতীয় সেনাছাউনি উড়িয়ে দেওয়ার প্ল্যান পঞ্জাবের পড়ুয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...