Saturday, May 30, 2026

শ্লীলতাহানিতে যুক্ত বাম ছাত্রনেতা! কেন গ্রেফতার করে তদন্ত হবে না? 

Date:

Share post:

যাদবপুরে ছাত্র ফেডারেশনের নেতার বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের আর্টস ইউনিটের সহ সম্পাদক সৌমিক মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। মূল অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংগঠনের। শান্তিনিকেতনে একটি শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার পরেই ঘটনাটি ঘটে।

যাদবপুরে বর্তমান পরিস্থিতির আবহাওয়ায় নিজেদের পিঠ বাঁচাতে ছাত্র ফেডারেশন তাঁকে সংগঠন থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রশ্ন হল, সংগঠনের ভেতরে কি হচ্ছে তা নিয়ে মানুষের মাথাব্যথা নেই। ছাত্র সংগঠনের নেতার বিরুদ্ধে যখন এই মারাত্মক অভিযোগ উঠেছে তখন কেন সংগঠনের তরফ থেকে পুলিশে এফআইআর করা হবেনা এবং কেন গ্রেফতার করে এই ঘটনার তদন্ত করা হবেনা?

দেখা যাচ্ছে যাদবপুরে সমস্ত ঘটনার পিছনে কোথাও না কোথাও বাম বা অতিবাম সংগঠনগুলি জড়িয়ে রয়েছে। এমনকি ছাত্রী অনামিকা মন্ডলের মৃত্যুর পিছনেও বাম নেতৃত্বের যুক্ত থাকার আভিযোগ উঠেছে। এর পাশাপাশি ফের শ্লীলতাহানির অভিযোগ। কেন কড়া পদক্ষেপ করা হবেনা? বাম ছাত্র সংগঠন দল থেকে সরিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু ঘটনার তদন্ত করে আইনি পথেই অভিযুক্তকে শাস্তি দেওয়ার দাবি উঠেছে সব মহলেই।

এর আগে দমদম এলাকার এক এসএফআই নেতার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়া এবং প্রতিশোধ নেওয়ার অভিযোগে তুলে ইস্তফা দিয়েছিলেন সংগঠনের এক নেত্রী। ওই ছাত্রনেতা তাঁকে বারবার মদ্যপানের প্রস্তাব দিতেন এমনকি ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার জন্য জোর করতেন। প্রত্যাখ্যান করায় অত্যাচার বাড়ে। বারবার যৌন সম্পর্কের জন্য চাপ দেওয়া হচ্ছিল। ওই এসএফআই নেতা তাঁকে সিপিএমের ফেসবুক পেজের অঙ্ক্যার করার টোপও দিয়েছিলেন।

একমাসের মধ্যেই ফের আরও একটি ঘটনা। এবং ঘটনাচক্রে জড়িয়ে গিয়েছে সেই ইংরিজি বিভাগ। অভিযুক্ত সৌমিক এবং আক্রান্ত ছাত্রীটিও ইংরিজি বিভাগের।

আরও পড়ুন – প্রেরণা মুখ্যমন্ত্রী, এবারেও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের পুজোয় চন্দ্রিমার গান 

_

 

_

 

_

 

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...