Sunday, June 21, 2026

কেউ ওড়ালেন ঘুড়ি, কেউ মাতলেন পুজো ফ্যাশনে! কেমন কাটলো তারকাদের বিশ্বকর্মা পুজো? 

Date:

Share post:

দেবশিল্পী বিশ্বকর্মা বন্দনায় (Vishwakarma Puja Celebration) মেতে উঠল গোটা টলিউড। কেউ পরলেন নতুন পাঞ্জাবি কেউ ব্যস্ত গাড়ি পুজোয়। একঝলকে দেখে নেওয়া যাক ১৭ সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিন কোন তারকা কী করলেন?

বুধবার প্রাণখোলা হাসি নিয়ে নীল শাড়িতে খুদেদের সঙ্গে ঘুড়ি ওড়াতে ব্যস্ত হয়ে পড়লেন পুজোর কল্কি (Kalki) তারকা মনামী ঘোষ (Monami Ghosh)। শিশুদের সঙ্গে মিষ্টি আড্ডায় চকোলেট বিতরণ করতেও দেখা যায় অভিনেত্রীকে।

অভিনেতা প্রযোজক দেবের (Dev) প্রোডাকশন হাউসে বিশ্বকর্মা পুজো উদ্বোধনী হাজির ছিলেন অনেক তারকাই। দেবশিল্পীর হাতে চাঁদমালায় দেখা গেল DEV-এর নাম। মেগাস্টার অভিনেতার সঙ্গে ছবি শেয়ার করেছেন সুরকার নীলায়ন চট্টোপাধ্যায় (Neelayan Chatterjee)।
বিশ্বকর্মা পুজোর দিনই নিজের নতুন ছবি ‘প্রোমোটার বৌদি’র ঝলক প্রকাশ্যে আনলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)।
আসছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব তাই বিশ্বকর্মা পুজো থেকেই সাজগোজ শুরু অভিনেতা জিতু কামালের(Jeetu Kamal)। বুধবার সবুজ পাঞ্জাবিতে নজর কাড়লেন তিনি।

কয়েক মাস আগেই নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী অনন্যা গুহ। বিশ্বকর্মা পুজোর দিন মন দিয়ে গাড়ি পুজো করতে দেখা গেল তাঁকে।

 

Related articles

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...