Sunday, March 1, 2026

বাংলাদেশ নির্বাচনে ভোটাধিকার হারালেন শেখ হাসিনা ও তাঁর পরিবার

Date:

Share post:

বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচনে ভোট দিতে পারবেন না সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তিনিই নন, তাঁর পরিবারের সদস্যদেরও ভোটাধিকার বাতিল করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন।

গত এপ্রিলেই নির্বাচন কমিশনের এনআইডি শাখার প্রধান হুমায়ুন কবীরের নির্দেশে হাসিনা এবং তাঁর পরিবারের মোট ১০ জনের জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল, তাঁরা আর ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। যাঁদের ভোটাধিকার বাতিল হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং রেহানার মেয়ে ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিক।

বুধবার কমিশনের সচিব জানান, বাংলাদেশের নাগরিকরা বিদেশ থেকেও ভোট দিতে পারবেন। তবে যাঁদের এনআইডি বাতিল হয়েছে, তাঁদের ক্ষেত্রে সেই সুযোগ থাকবে না। অর্থাৎ হাসিনা ও তাঁর পরিবারের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে।

এরই মধ্যে হাসিনার দল আওয়ামী লীগের কার্যকলাপের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তবে দলের নেতা-কর্মীরা চাইলে ভোট দিতে পারবেন। আবার বিদেশে থাকা অনেক নেতার এনআইডি ‘লক’ করা হয়েছে, যাঁদের ভোটাধিকারও আর কার্যকর নয়।

প্রসঙ্গত, আগামী বছরের ফেব্রুয়ারির গোড়াতেই জাতীয় সংসদের ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগেই জানিয়েছেন, ২০২৬ সালের রমজান শুরুর আগে নির্বাচন সম্পন্ন করতে চান তিনি। সেই মতো চিঠিও পাঠানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে।

আরও পড়ুন – ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরে ধৃত তৃণমূল নেতার জামিন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতে কত বাড়ছে তেলের দাম

পশ্চিম এশিয়া সংঘাতের (Middle East Conflict) মধ্যে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম (Oil Price Surge)। শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ...

জাতীয় দলে জার্সিতে দেখা যাবে আকিবকে? সংবর্ধনার আগে মুখ খুললেন বোর্ড সভাপতি

জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) ঐতিহাসিক রঞ্জি ট্রফি জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন পেসার আকিব নবি (Akib...

নাগপুরের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণ, উদ্ধারকাজে NDRF-সহ একাধিক দল

বিস্ফোরক তৈরির কারখানাতেই ভয়াবহ বিস্ফোরণ। মহারাষ্ট্রের নাগপুর (Nagpur) জেলার রাউলগাঁও গ্রামে বিস্ফোরণের (explosion) জেরে কার্যত মৃত্যুমিছিল। দুর্ঘটনায় এখনও...

পাঁচ বছর নিয়োগ নেই বিজেপি রাজ্যে: ফের বাংলায় নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীরা

সরকারি চাকরি নিয়ে যেভাবে চোখ উল্টেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই পথই অনুসরণ করেছে বিজেপি শাসিত রাজ্যগুলি। যেখানে বাংলায়...