Sunday, March 1, 2026

শঙ্খধ্বনিতে কমল বজ্রগর্জন: কালীঘাটে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বাড়িতে ‘পড়শি’ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দক্ষিণবঙ্গে শনিবার সকালের বৃষ্টিতে প্রবল বাজ পড়ে। সেই সময় ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্খ বাজাতে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেটা শুনে আশপাশের বাড়িতেও বাজে শঙ্খ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন। টালা প্রত্যয়ের মণ্ডপ উদ্বোধন করে এ কথা জানান স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান।

শনিবার থেকে পুজোর মণ্ডপ উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে, দেবীপক্ষ শুরু না হওয়ায় তিনি প্রতিমা উদ্বোধন করে না। প্রথমে হাতিবাগান সর্বজানীনের মণ্ডপ উদ্বোধন করেন মমতা। এরপরে যান টালা প্রত্যয়ে। এবার তাদের থিম (Theme) ‘বীজ অঙ্গন’। সেটাও মুখ্যমন্ত্রী করে দেওয়া। থিম সংও মমতার লেখা ও সুর দেওয়া।

এদিকে এদিন সকাল থেকে বর্ষণমুখর দক্ষিণবঙ্গ। কলকাতা ও আশপাশের অঞ্চলে মুহুর্মূহ বাজ পড়ে। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, খুব জোরে জোরে বাজ পড়ছিল। মমতার সঙ্গে থাকেন তাঁর ভ্রাতৃবধূ তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা। তাঁকে শাঁখ বাজাতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর শঙ্খধ্বনি শুনে আশপাশের বাড়িতেও বাজে শাঁখ। সেই ধ্বনিতে কম বজ্র গর্জন।
আরও খবর: ভাঙা সুরে লেখা এক শেষ গান: ২৩ বছর আগে দুর্ঘটনাতে বোনকে হারিয়ে ছিলেন জুবিন

তখন মুখ্যমন্ত্রীর কাছে খবর আসে কালীঘাটে তাঁর পাড়াতেই একটি বাড়িতে বাজ (Lightning) পড়ে ছাদ ভেঙে যায়। তবে, বরাত জোরে বেঁচে গিয়েছেন বাসিন্দারা। সেখানে গিয়ে তাঁদের খোঁজ নেন মুখ্যমন্ত্রী। পড়শি মমতাকে পাশে পেয়ে আপ্লুত বাসিন্দারা।

spot_img

Related articles

ভোটার তালিকায় বিভ্রাট: ‘বিচারাধীন’ খোদ বিধায়ক ও বিডিও, নাম কাটা গেল কাউন্সিলরের

রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা (এসআইআর) প্রকাশিত হতেই তীব্র চাঞ্চল্য। খোদ জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারি আধিকারিক—...

দোল-হোলির রঙে সম্প্রীতির বার্তা, সোমে নেতাজি ইনডোরে মহামিলন উৎসবে মুখ্যমন্ত্রী

সামনেই দোল পূর্ণিমা, তার পরদিন হোলি। বসন্তের এই রঙের উৎসবে গোটা দেশের সঙ্গে মাতবে বাংলাও। তবে এবার সেই...

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...