Saturday, May 2, 2026

তর্পণের সকাল বৃষ্টিহীন, মহালয়ার বিকেলে দুর্যোগের পূর্বাভাস!

Date:

Share post:

ক্যালেন্ডারে তারিখ বলছে আজই পিতৃপক্ষ শেষ (Mahalaya Day)। অমাবস্যা তিথি ফুরালে কাঙ্খিত মাতৃপক্ষের সূচনা হতে চলেছে। দেবীর আগমন বার্তার মাঝে সকাল থেকেই চিন্তা ছিল বৃষ্টির ভ্রুকুটি নিয়ে। কিন্তু বেলা গড়িয়ে দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বিক্ষিপ্ত বা ভারী বর্ষণের খবর না থাকায় বেশ কিছুটা চনমনে মেজাজেই রয়েছে বাঙালি। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে রবিবাসরীয় দুপুরেও ঘর্মাক্ত বঙ্গজীবন। মেঘলা আকাশে গুমোট ভাব কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির (Rain )সম্ভাবনা রয়েছে।

রবিবার উত্তরের সব জায়গাতেই হালকা থেকে বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।নিম্নচাপ সাগরে শক্তি বাড়িয়ে আগামী তৃতীয়া থেকে দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ নিয়ে আসতে চলেছে।রবিবার নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বজ্রঝড়-বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা।

 

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...