Friday, May 22, 2026

ইকো পার্কের কাছে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার! পরিচয় নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

কলকাতার (Kolkata) ইকো পার্ক থানা এলাকায় উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত দেহ। সোমবার সকালে কয়েকজন যুবক মৃতদেহটিকে ইকো পার্ক থানা (Eco Park) এলাকার ১১ নম্বর ট্যাঙ্কের কাছে পড়ে থাকতে দেখেন। পুলিশে (Kolkata Police) খবর দিলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন। আরও পড়ুন: হাওড়ায় মেলার ভিড়ে ঢুকে পড়ল লরি, মৃত ২

তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে সামনে এসেছে, নিউ টাউনের (New Town) ওই এলাকায় বেশিরভাগ শ্রমিকরাই বাস করেন। বেশ কয়েকদিন ধরেই তাঁদের আস্তানা থেকে মোবাইল ফোন, দামি সামগ্রী চুরি যাচ্ছিল বলে অভিযোগ। তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের অনুমান প্রথমে খুন করে পরে যুবককে এখানে এনে ফেলে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার সম্ভাবনাও ওড়িয়ে দিচ্ছে না পুলিশ। তবে স্থানীয়দের জিজ্ঞাসা করলেও এখনও যুবকের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

অন্যদিকে মহালয়ার রাতে এই এলাকা থেকেই গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক কনস্টেবলের। গুরুতর আহত হয়েছিলেন এক সিভিক ভলান্টিয়ার ও এক বাইক আরোহী। ইকো পার্কের কাছে সার্ভিস রোডে সাইকেলে করে পেট্রোলিং করছিলেন কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ও ওই সিভিক ভলান্টিয়ার। রাত ১০টা নাগাদ আচমকা দ্রুত গতিতে এসে একটি গাড়ি ধাক্কা মারে। ঘটনায় মৃত্যু হয় কনস্টেবলের।

Related articles

গ্রেফতারির আশঙ্কায় রক্ষাকবচের আর্জি, হাইকোর্টে বিষ্ণুপুরের দিলীপ

রাজ্যে পালাবদল হতেই একের পর এক তৃণমূল নেতাদের গ্রেফতারির আশঙ্কা বাড়ছে। এবার রক্ষাকবচের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ...

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...