Saturday, June 13, 2026

সুপার কাপে বিদেশি নিয়ে কল্যাণের পাল্টি, ফেডারেশনকে চিঠি মোহনবাগানের

Date:

Share post:

ভারতীয় ফুটবলারদের স্বার্থে আসন্ন সুপার কাপে বিদেশি খেলানোর বিষয় বড় পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়ান্ট। এআইএফএফকে চিঠি মারফত আবেদনও করা হয়েছে।

ফেডারেশনের কাছে মোহনবাগান আবেদন করেছে আসন্ন সুপার কাপে চারজন বিদেশিকে একসঙ্গে খেলার নিয়ম করা হোক। তবে ছয় জন বিদেশিকে রেজিস্ট্রেশন করানোর সুযোগ থাকুক। ভারতীয় ফুটবল স্ট্রাইকার সমস্যা প্রকট বিগত কয়েক বছর ধরেই। ভালো স্ট্রাইকার উঠে আসছে না।

সুপার কাপে বিদেশি খেলানো নিয়ে ফেডারেশনকে গুরুত্বপূর্ণ চিঠি পাঠালো মোহনবাগান। আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি ফুটবলারকে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন, কিন্তু দেশীয় ফুটবলারদের পাশে দাঁড়াতে এবং ভারতের এক নম্বর ক্লাব হিসেবে এবার ফেডারেশনকে চিঠি দিল সবুজ মেরুন শিবির।

আসন্ন সুপার কাপে ছয় জন বিদেশি কে একসঙ্গে খেলানো যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এর আগে দু’বছর পূর্বে সুপার কাপে এই নিয়ম  ছিল কিন্তু সেই সময় ফিফা উইন্ডোর ম্যাচ ছিল এবার কিন্তু ফিফা উইন্ডোর কোন ম্যাচ নেই ফলে সব ভারতীয় ফুটবলাররাই তাদের নিজে নিজে ক্লাবে হয়ে খেলতে পারবেন সুপার কাপে।

আগেই  ফেডারেশনের সিদ্ধান্ত নিয়েছিল দেশীয় টুর্নামেন্টগুলোতে আরও বেশি করে ভারতীয়দের সুযোগ দেওয়ার। সেই বিষয়ে মৌখিক নির্দেশিকা দেওয়া হয় ক্লাবদের। আইএসএল ব্যতীত অন্য টুর্নামেন্ট গুলিতে যাতে বেশি করে ভারতীয় ফুটবলাররা সুযোগ পান। সেই বিষয়টি নিশ্চিত করার দিকে জোর দেন কল্যাণ চৌবেরা। কিন্তু নিজের অবস্থানই ধরে রাখতে পারেননি কল্যাণ। বেশি বিদেশি খেলানোর দরজা নিজেই খুলে দিয়েছেন ফেডারেশন সভাপতি।

সোমবার রাত ভোরে প্রবল বৃষ্টির কারণে মঙ্গলবারের অনুশীলন বাতিল করে দিল মোহনবাগান। শহরবাসীকে নিরাপদে থাকার বিষয়ে পোস্ট করে মোহনবাগান। সেই পোস্ট শেয়ার করেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সনি নর্দি। ইতিমধ্যেই এসিএল-এর পরের ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোলিনা ব্রিগেড।

 

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...