Tuesday, June 23, 2026

জলযন্ত্রণা কাটিয়ে কেমন আছে কলকাতা? দুর্যোগের চিন্তা কাটছে না শহরবাসীর! 

Date:

Share post:

পঞ্জিকার হিসেব বলছে আজ তৃতীয়া পড়েছে। দেবী দুর্গার আবাহন ও বোধনের (Durga Puja) আর মাত্র ৪ দিন বাকি। কিন্তু দুর্যোগের রূপ ধারণ করে ‘বৃষ্টি অসুর’ ফের সবটা ভেস্তে দেবে না তো? সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা অতিভারী বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত কলকাতার সাক্ষী থাকার পর, বুধের সকালেও দুর্যোগ দুর্ভোগের দুশ্চিন্তা কাটছে না মহানগরবাসীর। তৃতীয়ার সকালে কেমন আছে শহর?

  • • তিলোত্তমার বেশিরভাগ রাস্তায় জল নেমেছে।
  • • বড় বড় রাস্তায় কোথাও আর জল নেই, সকাল থেকে পর্যাপ্ত সরকারি যান রয়েছে
  • • ভিআইপি বাজার, টেগোর পার্ক-সহ বাইপাসের প্রায় সব কলোনি এলাকা থেকে জল প্রায় নেমে গেছে
  • • ঠনঠনিয়া, বালিগঞ্জ ফাঁড়ি, সন্তোষপুর অ্যাভিনিউ, সিআইটি রোড ও আনন্দপালিত রোডের একাংশে জল জমে থাকায় ধীরগতিতে গাড়ি চলাচল করছে
  • • পাটুলি-নিউ গড়িয়া এলাকায় পানীয় জলের সমস্যার খবর মিলেছে
  • • শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত, CESC কর্মীদের ঘিরে বিক্ষোভ বালিগঞ্জে

মঙ্গলবারে জলচিত্র বুধবার সকালে অনেকটাই বদলে গেছে। মহানগরের বাসিন্দারা বলছেন, কলকাতা পুরসভা (KMC) ভালো কাজ করায় আগের থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কয়েকটা জায়গায় জল রয়েছে বটে কিন্তু গতকালের থেকে আজ তা অনেকটাই কম। বুধবার যদি আর বৃষ্টি না হয় তাহলে শহরের সব রাস্তা থেকেই জল সম্পূর্ণ নামানো যাবে। যদিও জোয়ারের কারণে লক গেট খোলা বা বন্ধের একটা সমস্যা রয়েছে বলে জানাচ্ছেন পুরসভার কর্মীরা। এদিকে সকাল থেকে শহরতলীর ট্রেন পরিষেবা মোটামুটি স্বাভাবিক রয়েছে বলেই খবর মিলেছে।

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...