Tuesday, June 23, 2026

মিঠুনের সম্পর্কে বিতর্কিত মন্তব্যে মানা হাই কোর্টের! শুনে কী বললেন কুণাল

Date:

Share post:

আদালতে মানহানির মামলা করেছিলেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। অভিযোগ ছিল, তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বিরুদ্ধে। সেই মামলায় এই দিন এক্সপার্টি করে নির্দেশ দিল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আপাতত মিঠুন ও তাঁর পরিবারকে জড়িয়ে কোনও বিতর্কিত মন্তব্য করা যাবে না। কুণালকে ১৫ ডিসেম্বর পর্যন্ত কোনও বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। নির্দেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। এই নির্দেশ নিয়ে কুণালের সহাস্য জবাব, নাম করব না।

চিটফান্ড কেলেঙ্কারিতে মিঠুন জড়িত বলে মন্তব্য করেন কুণাল। তৃণমূল ছেড়ে মিঠুন বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে বাঁচতে। কুণালের এই অভিযোগের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন জাত গোখরো। কুণালের বিরুদ্ধে ১০০ কোটি টাকার বেশি মানহানির মামলা করেন মিঠুন চক্রবর্তী। কুণাল খোঁচা দিয়ে বলেছিলেন, “যাঁর মান থাকে, তাঁর মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে! যিনি তদন্তের ভয়ে এতবার দল বদল করেন তাঁর মানসম্মান আছে!” চিটফান্ড প্রসঙ্গে কুণাল বলেছিলেন, “চার-পাঁচটি চিটফান্ডের সঙ্গে ওর কী সংযোগ ছিল, সেটা আমি কোর্টে বলব। পুরোটা সিবিআই তদন্ত করুক।” বুধবার, সেই মামলার শুনানিতে নোটিশ সার্ভ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মামলার পরবর্তী শুনানি ডিসেম্বরে। তার আগে মিঠুনের সম্পর্কে মন্তব্য করতে পারবেন না কুণাল।

এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কুণাল জানান, এই বিষয়ে আমি সরাসরি জানি না। আদালতে (Calcutta High Court) এক্সপার্টি করে নির্দেশ দেওয়া হয়েছে। এর পরেই কুণালের সহাস্য জবাব, আমি মিঠুনদার নাম করব না। বলব, গরমকালে যিনি গরম কোর্ট আর টুপি পরে ঘোরেন। যিনি ৪-৫টি চিটফান্ডের সঙ্গে যুক্ত- আপনারা যা বোঝার বুঝে নেবেন।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...