Monday, March 2, 2026

পুজোর দিনেও চিকিৎসা পরিষেবায় সতর্ক প্রস্তুতি সরকারি-বেসরকারি হাসপাতালের

Date:

Share post:

দুর্গাপুজোর আনন্দের দিনগুলিতে যাতে চিকিৎসা পরিষেবায় ভোগান্তি না বাড়ে, সেই প্রস্তুতিতেই ব্যস্ত রাজ্যের হাসপাতালগুলি। সরকারি থেকে বেসরকারি—সকলেই ছক কষছে বিশেষ রোস্টার ও জরুরি পরিষেবা চালু রাখার।

স্বাস্থ্য দফতরের সূত্রে জানা গিয়েছে, অষ্টমী বাদে পুজোর বাকি দিনগুলিতে খোলা থাকবে সরকারি হাসপাতালের আউটডোর। তবে ষষ্ঠী যেহেতু রবিবারে পড়েছে, সেদিন অন্য রবিবারের মতো আউটডোর বন্ধ থাকবে। রোগীর চাপ সামলাতে হাসপাতাল ও মেডিক্যাল কলেজে বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। খোলা থাকবে স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও।

বেসরকারি হাসপাতালগুলিও পুজোর দিনগুলিতে তৈরি পূর্ণ প্রস্তুতিতে।

• অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সি, আউটডোর, রক্ত ও রোগ পরীক্ষার বিভাগ চালু থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ১০৬৬ নম্বরে। সপ্তমী পর্যন্ত চালু থাকবে হেলথ চেক আপ পরিষেবা, ফের শুরু হবে ৩ অক্টোবর। কল সেন্টার নম্বর ০৩৩৪৪২০২১২২ সচল থাকবে।

• মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, টেলি কনসালটেশনের জন্য ২৪ ঘণ্টা অনলাইনে চিকিৎসকরা পাওয়া যাবেন। যোগাযোগের নম্বর ০৩৩-২২২২১১১১ ও ৭০২২০২৩২৮৬।

• নারায়ণা হেলথ জানিয়েছে, সপ্তমী থেকে দশমী আউটডোর বন্ধ থাকলেও ইমার্জেন্সি, অপারেশন, রোগ ও রক্ত পরীক্ষা পরিষেবা চলবে। জরুরি প্রয়োজনে বা অ্যাম্বুলেন্সের জন্য ফোন নম্বর ১৮০০৩০৯০৩০৯।

• রুবি হাসপাতাল জানিয়েছে, ইমার্জেন্সির জন্য যোগাযোগ করা যাবে ৯৭৪৮৯৩২১০০ নম্বরে। ভর্তি ও অ্যাম্বুলেন্সের জন্য ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের প্রয়োজনে ৮৩৩৬৯৯০৪৫১/০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫, হেলথ চেক আপের জন্য ৯০৭৩৩৬৪৭৫৩, ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১।

• বি পি পোদ্দার হাসপাতাল জানিয়েছে, পুজোর সময় ইমার্জেন্সি ও ওপিডি চালু থাকবে। হাসপাতালের ৫ কিমি এলাকাজুড়ে থাকবে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স। বিশেষজ্ঞ চিকিৎসক, কনসালটেন্ট ও ‘অন কল’ ডাক্তার উপস্থিত থাকবেন। চালু থাকবে হোম কেয়ার সার্ভিসও।

সব হাসপাতালই জানাচ্ছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পালা করে ছুটি দেওয়া হলেও চিকিৎসা পরিষেবায় কোনও ফাঁক রাখা হবে না। পুজোর আনন্দের মাঝেও রোগীদের নিরাপত্তাই অগ্রাধিকার।

আরও পড়ুন – ছাত্র-যুবর আন্দোলনে পুলিশের লাঠি, লাদাখে ‘শহিদ’ ৪: রাজনীতির চেষ্টা বিজেপির

_

spot_img

Related articles

পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের জন্য বৈঠক: নিরাপত্তায় জোর মোদির

ইরানের ওপর ইজরাইল ও আমেরিকার যৌথ হানায় প্রভাব পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। একদিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ দাবি করে ইউএই,...

খসে পড়ল সেন্ট্রাল পার্কে মেট্রোর চাঙড় : ভূমিকম্পের ফল!

কলকাতা মেট্রোর শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ শাখায় নতুন বিপত্তি। সোমবার সকালে সেখানে মেট্রোর উড়ালপুলের নিচের অংশের চাঙড় খসে পড়া...

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের: সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজার পতন

একদিকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুহুর্মুহু মিসাইল হানা। ধ্বসে পড়ছে সাধারণ নাগরিকদের বাড়ি। তার জেরে এবার ভারতের শেয়ার বাজার...

বাড়ছে তাপমাত্রা: উত্তরে নতুন পূর্বাভাস আবহাওয়া দফতরের

অপেক্ষাকৃত উষ্ণ দোলের সামনে গোটা বাংলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার থেকেই সেই উষ্ণতা টের পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।...