Tuesday, June 23, 2026

বিধানসভা ভোটের আগে অবৈধ লেনদেনে কড়া নজরদারি শুরু কমিশনের 

Date:

Share post:

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই সতর্ক হচ্ছে নির্বাচন কমিশন। অবৈধ টাকা লেনদেন, মদ-গাঁজা থেকে শুরু করে চোরাচালান রুখতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আয়কর বিভাগ, অন্তশুল্ক, রেভিনিউ ইন্টেলিজেন্স সহ একাধিক নোডাল এজেন্সিকে নিয়ে জরুরি বৈঠক হয়।

কমিশনের আশঙ্কা, ভোটের আগে থেকেই বিভিন্ন জায়গায় বেআইনি কার্যকলাপের ঘাঁটি তৈরি হচ্ছে। তাই সময় থাকতে ব্যবস্থা না নিলে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। সেই কারণেই লক্ষ্মী পূজার পর থেকেই রাজ্যের পরিস্থিতির ওপর কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রথম রাজ্য মন্ত্রিসভার বৈঠকের ছ’মাস আগে কমিশন নোডাল এজেন্সিগুলির সঙ্গে আলোচনায় বসে। যদিও এ বছর বৈঠক হওয়ার কথা ছিল ৩ নভেম্বর, কিন্তু ছুটির কারণে তা এগিয়ে আনা হয়েছে। আগামী ১৫ অক্টোবর আরও বড় বৈঠকে বসবে কমিশন। সেখানে প্রতিটি নোডাল এজেন্সিকে তাদের দায়িত্ব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হবে। কমিশনের বক্তব্য, “এখন থেকেই কাজ শুরু না করলে নির্বাচনের আগে সব দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হবে না।”

আরও পড়ুন – ৫-৬ মিনিট ছটফটানি, বন্ধ হল না বিদ্যুৎ সংযোগ: যোগীরাজ্যে খোলা তারে মৃত্যু দুই স্কুল পড়ুয়ার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...