Sunday, May 10, 2026

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

Date:

Share post:

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন। কিন্তু বাদ সেধেছে বিমানের ভাড়া। অন্যান্য সময়ে যেমন দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) থেকে কলকাতার টিকিট কয়েক হাজার টাকায় পাওয়া যেত। কিন্তু এবার সেই একই রুটেই খরচ প্রায় দ্বিগুণ বা তারও বেশি। যা দেখে চক্ষু চড়কগাছ যাত্রীদের।

দিল্লি → কলকাতা: এই রুটে এখন সবচেয়ে সস্তা টিকিটও ১০,০০০ টাকার কম পাওয়া যাচ্ছে না।
মুম্বই → কলকাতা: টিকিট এখন প্রায় ১১,০০০–১১,৫০০ টাকা । কিন্তু অন্য সময় এই রুটে টিকিট পাওয়া যেত প্রায় ৬,৫০০ টাকায়।
চেন্নাই ও বেঙ্গালুরু → কলকাতা: এই রুটেও ভাড়া অনেক বেশি ১১,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
বেঙ্গালুরু → কলকাতা: ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১১,৭০০ টাকা। আরও পড়ুনঃ ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

তবে ভাড়া বাড়ানোর ফলে সমস্যায় পড়েছে অনেকেই। তবে এত ভাড়া বাড়ার কারণ হলো টিকিটের চাহিদার আকস্মিক বৃদ্ধি। পুজোর আগে কলকাতায় ফিরতে চাওয়া যাত্রীদের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যাওয়ায় বিমানসংস্থাগুলি অতিরিক্ত ভাড়া ধার্য করেছে।

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...