Monday, June 22, 2026

প্রয়াত রাজনীতিক, ক্রীড়া প্রশাসক বিজয় মালহোত্রা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উৎসবের মরশুমে বিষাদের ছোঁয়া। প্রয়াত দিল্লি বিধানসভার অন্যতম বিজেপি বিধায়ক বিজয় মালহোত্রা। বিজেপির হয়ে প্রত্যক্ষ রাজনীতির পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ সময়ে ক্রীড়া প্রশাসকের গুরুভারও সামলেছেন তিনি। মঙ্গলবার দিল্লির এইমসে (AIIMS, Delhi) প্রয়াত হন তিনি। পাঁচবারের সাংসদের প্রয়াণে শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

অবিভক্ত ভারতের লাহোর শহরে জন্ম নেওয়া বিজয় মালহোত্রা (Vijay Malhotra) বিজেপির অত্যন্ত নির্ভরযোগ্য নেতা ছিলেন দিল্লি থেকে। ১৯৯৯ সালে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ লোকসভা নির্বাচনে তিনিই একমাত্র বিজেপি সাংসদ হিসাবে দিল্লি থেকে জয়ী হয়েছিলেন। আবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ কালমাদি তছরুপের কারণে গ্রেফতার হওয়ার পরে তিনি সেই দায়িত্ব সামলেছিলেন।

আরও পড়ুন: পুজোর থিমে বাঙালি অস্মিতা: মণ্ডপের সামনেই পরিযায়ী শ্রমিকদের উপহার অভিষেকের

বিজয় মালহোত্রার মতো রাজনীতিকের প্রয়াণে শোক প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বরিষ্ঠ রাজনীতিক বিজয় মালহোত্রার প্রয়াণে আমি শোকাহত। তিনি একজন প্রভাবশালী ক্রীড়া প্রশাসকও ছিলেন, এবং তাঁর অবদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁকে খুব কাছ থেকে চিনতাম এবং তাঁর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সহানুভূতি।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...