Thursday, March 26, 2026

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

Date:

Share post:

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না হুলি-গান-ইজম-এর। অর্থনীতির বৈষম্যকে সান ফ্রান্সিসকোর (San Fransisco) মঞ্চ থেকে খোঁচা দিতে ভুল করলেন না অনির্বানের (Anirban Bhattacharya) বাহিনী।

দুর্গাপুজোয় এবার প্রবাসী হুলি-গান-ইজম। ছয় শহরে ছয়দিনের পরিবেশন তাঁদের শেষের পথে। তৃতীয় পরিবেশন ছিল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে। বাংলায় অনুষ্ঠানে যে হিট গানগুলি তাঁরা পরিবেশন করে থাকেন, তেমন গান তো ছিলই। সেই সঙ্গে হুলি-গান-ইজমের বিশেষ গান থাকবে না, তা হয় না।

আমেরিকায় দাঁড়িয়েই মার্কিন বিলিয়নায়ার বিল গেটস-কে খোঁচা হুলি-গান-ইজমের (Hooligaanism)। প্রভূত অর্থের অধিপতি বিল গেটস-এর (Bill Gates) জামা চুরি করে নেওয়ার হুঁশিয়ারি দেন দেবরাজ। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, সমাজে বহু মানুষ ‘ছেঁড়া জাঙিয়ায়’। কিছুটা দারিদ্রের প্রতীক হিসাবে এই অন্তর্বাসকে তুলে ধরা হয়েছে। ঠিক তার উল্টো দিকেই দেখানো হয়েছে বিল গেটস-এর সাজগোজকে।

আরও পড়ুন: আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম 

ঠিক যেভাবে বাংলায় গান পরিবেশনের সময়ে সমসাময়িক সমাজ ও রাজনীতিকদের খোঁচা দিয়েছিল হুলি-গান-ইজম, তেমনই ছিল এলন মাস্কের এক্স নিয়ে খোঁচা। বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর সমাজ, এক্স সম্পর্কিত কোনও অভিযোগ জানাতে বা এলম মাস্ক নিয়ে অভিযোগ করতে সেই এক্স হ্যান্ডেলকেই ব্যবহার করেন। সেই একই গান সান ফ্রান্সিসকো-তেও শোনায় হুলিগান বাহিনী।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...