Monday, May 11, 2026

পাকিস্তানে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন: POK-র অশান্তিতে প্রথম বিবৃতি ভারতের

Date:

Share post:

পাক অধিকৃত কাশ্মীরে নাগরিকরা সাধারণ পরিষেবার দাবিতে আন্দোলন করেছিলেন। আর সেটা দমন করতে পাকিস্তান প্রশাসন নাগরিকদের উপর গুলি চালাতেও দ্বিধা করেনি। প্রতিবেশী দেশ হিসাবে সেই ঘটনার ২৪ ঘণ্টা পরে প্রতিক্রিয়া দিল ভারত। নিন্দা করা হল পাকিস্তানের (Pakistan) নিপীড়নের নীতির।

ইতিমধ্যেই পাক অধিকৃত কাশ্মীরে জনতার সঙ্গে পুলিশ ও পাক সেনার সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৪ নাগরিক ও পুলিশ কর্মীর। সেই ঘটনার আঁচ ভারতের উপর কতটা পড়তে পারে, তা নিয়ে প্রশ্ন করা হয় ভারতের বিদেশ মন্ত্রককে। তার উত্তরে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেন, এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন।

আরও পড়ুন: পাক অধিকৃত কাশ্মীরে চরম উত্তেজনা, পাকসেনার গুলিতে মৃত্যু মিছিল

তিনি জানান, পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (POK) বিভিন্ন এলাকায় প্রতিবাদের খবর পাওয়া গিয়েছে। সেই সঙ্গে নিরীহ নাগরিকদের উপর পাকিস্তানের নৃশংসতারও খবর পেয়েছি। আমাদের বিশ্বাস এটা পাকিস্তানের তৈরি করা দমন নীতির কারণে স্বাভাবিক প্রতিক্রিয়া এবং ওই এলাকা থেকে প্রাকৃতিক সম্পদ লুঠ করে নেওয়ার প্রতিবাদ। সেই সব এলাকায় লুণ্ঠন চালানো হচ্ছে যেখানে তারা জবরদখল ও বেআইনি দখলদারি চালাচ্ছে। এই ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করা উচিত।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...