Tuesday, May 12, 2026

নাজেহাল খড়্গপুর ডিভিশনের যাত্রীরা, শতাধিক লোকাল ছাড়াও বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন

Date:

Share post:

ট্রেনের যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন কোলাঘাট স্টেশনের ইয়ার্ড আধুনিকীকরণ সহ নন-ইন্টারলকিং (NI)- এর কাজ শুরু হয়েছে ২ অক্টোবর থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এর জেরেই খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া-খড়্গপুর লাইনে ১১৯টি লোকাল ট্রেন ও ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। ফলে দুর্গাপুজোর পরেই চরম সমস্যায় নাজেহাল খড়গপুর ডিভিশনের হাজার হাজার নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ।

খড়্গপুর ডিভিশনের তরফে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি-র মাধ্যমে জানানো হয়েছে, ৪ অক্টোবর- ১২টি, ৫ অক্টোবর- ২টি৬ অক্টোবর- ১২টি, ৭ অক্টোবর- ১৪টি ,৮ অক্টোবর- ১৪টি,৯ অক্টোবর- ১৪টি,১০ অক্টোবর- ১৩টি, ১১ অক্টোবর- ১৪টি,১২ অক্টোবর- ৬টি, স১৩ অক্টোবর- ৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

এছাড়াও, যথাক্রমে ২ ও ৩ অক্টোবরও ৬টি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। এই লোকাল ট্রেনগুলি খড়গপুর ডিভিশনের হাওড়া-মেদিনীপুর, হাওড়া-খড়্গপুর, হাওড়া-পাঁশকুড়া প্রভৃতি লাইনে চলে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

অন্যদিকে, আগামী ১০ অক্টোবর খড়গপুর ডিভিশনের মোট ৬টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এগুলি হল- ১৮৬১৫ ও ১৮৬১৬- হাতিয়া-হাওড়া-হাতিয়া এক্সপ্রেস; ১৮০১১ ও ১৮০১২ হাওড়া-চক্রধরপুর-হাওড়া এবং ১৮০১৩ ও ১৮০১৫ হাওড়া-বোকারো স্টিল সিটি-হাওড়া এক্সপ্রেস। আগামী ৮ থেকে ১২ অক্টোবরের মধ্যে মোট ১৫টি এক্সপ্রেস ট্রেনের সময় ১ ঘন্টা থেকে ৩ ঘন্টা অবধি পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন :দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা, রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় সংস্থার

কোলাঘাট স্টেশনের কাজের জন্যই রেলের তরফে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছন খড়গপুর ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক।

 

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...