Tuesday, May 12, 2026

নিউটাউনের গেস্ট হাউসে নিখোঁজ আইটি কর্মীর দেহ উদ্ধার

Date:

Share post:

নিউটাউনের গেস্ট হাউস থেকে আইটি কর্মীর দেহ উদ্ধার ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য। সূত্রের খবর মৃত ব্যক্তির নাম চন্দ্রনাথ মুখোপাধ্যায়। বছর ৩৪ এর যুবক উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। চলতি মাসের ২ তারিখ থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের লোকজন খবর না পেয়ে নোয়াপারা থানায় নিখোঁজ ডায়েরি করে। তদন্তে নেমে  শনিবার সন্ধ্যায় পুলিশ মোবাইল লোকেশন ট্র্যাক করে নিউটাউন গৌরাঙ্গনগরে গেস্ট হাউসে পৌঁছয়।

যুবকের রুমের সামনে যেতেই দুর্গন্ধ বেরোতে দেখে রুমের দরজা ভেঙে ভিতরে গেলে দেখা যায় যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। তার পাশেই একাধিক ঘুমের ওষুধের শিশি পাওয়া গিয়েছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অতিরিক্তি ঘুমের ঔষধ খেয়ে আত্মঘাতী হয়েছেন না তাঁকে খুন করা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ২৯ বছরের এক ইঞ্জিনিয়ার আত্মঘাতী হন। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সৌরভ সাভান্নি নামে ওই যুবক। গৌরব নয়ডায় কাজ করার সময় ম্যাট্রিমোনিয়াল সাইটে এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়লেও হঠাৎ শুরু হয় সমস্যা। সেই প্রেমিকা তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গৌরবকে গ্রেফতার করে পুলিশ। মৃত্যুর ১৫ দিন আগেই তিনি জামিনে মুক্তি পান। ডিপ্রেশন থেকেই অবশেষে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি।

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...