Tuesday, May 12, 2026

রোহিতের অবদানকে স্বীকৃতি, অধিনায়ক বদল নিয়ে নির্বাচক কমিটির সঙ্গে সহমত গাভাসকর

Date:

Share post:

কয়েকদিন আগেই ঘোষিত হয়েছে অস্ট্রেলিয়া সফরের জন্য একদিনের এবং টি-টোয়েন্টি দল।  জল্পনা মতোই রোহিত শর্মার ( Rohit Sharma) পরিবর্তে  একদিনের ভারতীয় দলের  অধিনায়ক করা হয়েছে  শুভমান গিলকে। এই নিয়ে নানা মুণির নানা মত। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar )।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে গাভাসকর বলেছেন, “এখানে প্রশ্নটা ব্যক্তির নয় দলের। একজন ক্রিকেটার হিসেবে একজন অধিনায়ক হিসেবে রোহিত শর্মা, ভারতীয় দলকে অনেক কিছু দিয়েছেন। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত।  চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেছে। আইসিসি ইভেন্টে তাঁর জয়ের রেকর্ড অত্যন্ত ভালো। কিন্তু আগামী দিনের দিকে যদি ফোকাস করতে হয় তাহলে আমাদের একজন তরুণ অধিনায়ককে বেছে নিতে হতো। দুই বছর পরের কথা ভেবেই নির্বাচকরা  একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে গিলকে বেছে নিয়েছেন।”

প্রাক্তন অধিনায়ক আরও বলেছেন,  “আমি এই বিষয়ে নির্বাচক কমিটির সঙ্গে একমত তারা ২০২৭ বিশ্বকাপের কথা ভেবেই গিলকে অধিনায়ক করেছেন। আমরা জানি না রোহিত বিশ্বকাপে খেলবেন কিনা, যদি তিনি ফিট থাকেন অবশ্যই তিনি বিশ্বকাপে খেলতে পারেন।”

আরও পড়ুন :আগরকরদের অদ্ভুত সিদ্ধান্ত, কোহলি-রোহিতকে অবাক করা প্রস্তাব!

এর সঙ্গেই সানির সংযোজন,  “রোহিত শর্মা বর্তমানে শুধু একদিনের ক্রিকেটেই উপলব্ধ আছেন। টেস্ট এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন আমরা যদি ক্যালেন্ডারে দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাব টেস্ট এবং টি-টোয়েন্টি তুলনায় ভারত একদিনে আন্তর্জাতিক ম্যাচ খুব বেশি খেলবেন না। বিশ্বকাপের আগে রোহিত যদি পাঁচ থেকে সাতটি ম্যাচও খেলেন তবুও বড় টুর্নামেন্টের জন্য একজন খেলোয়াড়ের যতটা অনুশীলন বা প্রস্তুতি দরকার ততটা তাঁর পক্ষে করা সম্ভব হবে না।”

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...