Tuesday, May 12, 2026

”দক্ষতা এবং পারদর্শিতার সঙ্গে পরিচালিত হয়েছে দুর্গোৎসব”, ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অবশেষে রেড রোডে বর্ণাঢ্য কার্নিভালের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে এবারের দুর্গোৎসব (Durga Puja 2025)। নির্বিঘ্নেই মিটেছে গোটা প্রক্রিয়া। ম্যান অফ দ্যা ম্যাচ যদিও এক কথায় কলকাতা ও রাজ্য পুলিশ। জেলার পুজোতেও এবার কলকাতার মতো ছিল আঁটসাঁট ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন ছিল ১৫ হাজারেরও বেশি পুলিশ। পুজো উদ্যোক্তারাও সহযোগিতা করেছেন। এই বিষয়ে এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে সকলকেই ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, ”রাজ্যের পুলিশ এবং প্রশাসন, সমগ্র পুলিশ পরিবার এবং সমগ্র প্রশাসন পরিবার, সংবাদমাধ্যম, সাধারণ মানুষ, সংস্কৃতি জগৎ, এবং সমস্ত পুজো ক্লাব ও উদ্যোক্তাদের তাঁদের চমৎকার কাজ, দারুণ দক্ষতা এবং পারদর্শিতার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার সর্বোচ্চ অভিবাদন।

​কলকাতা থেকে রাজ্যের প্রতিটি জেলা এবং প্রতিটি ব্লক পর্যন্ত বাংলা তার সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বোচ্চ মান প্রদর্শন করেছে। আমার সর্বোচ্চ শ্রদ্ধা এবং আন্তরিক অভিবাদন  ও ভালোবাসা রইল সকলের প্রতি।”

প্রসঙ্গত, পুজোর ভিড় সামলে শহরে নিরাপত্তার দিকেও তীক্ষ্ণ নজরদারি ছিল পুলিশ ও প্রশাসনের। ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য ১২,৩৯৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ। পুজোয় বিশৃঙ্খলার অভিযোগে ৪৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:উত্তরের দুর্যোগে ২৩ জনের মৃত্যু, পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর মণ্ডপেও সাইবার অপরাধ নিয়ে নাগরিকদের সচেতন করেছে লালবাজার। আইন ও শৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রথম থেকে ব্যবস্থা নিতে হয়েছে পুলিশকে। পথ দুর্ঘটনার খবরও উঠে আসে  নি। শান্তিপূর্ণভাবেই সামাল দেওয়া গিয়েছে চলতি বছরের দুর্গাপুজো।

 

Related articles

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...