Tuesday, May 12, 2026

উত্তরের দুর্যোগে ভারাক্রান্ত মন, বড় সিদ্ধান্তের ঘোষণা রুক্মিণীর 

Date:

Share post:

বানভাসি উত্তরবঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট। বিধ্বস্ত জনজীবনে এখন শুধুই মৃত্যুমিছিল। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে ম্যান মেড বন্যায় বিপর্যস্ত পাহাড়ের জীবনযাত্রা। সোমবার সকালেই পরিস্থিতি পর্যবেক্ষণে ছুটে গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন, এক নাগাড়ে কাজ করছে পুলিশ প্রশাসন। কিন্তু এহেন কঠিন পরিস্থিতিতে টলিউড কেন নীরব? মৌন তারকাদের ভিড়ে ব্যাতিক্রমী অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। বড় সিদ্ধান্ত নিলেন বড়পর্দার ‘বিনোদিনী’।

কোজাগরী লক্ষ্মী আরাধনায় ব্যস্ত বিনোদন জগতের তারকারা। এই দিনটিকেই নিজের আগামী ছবির টিজার লঞ্চের আদর্শ সময় হিসেবে বেছে নিয়েছিলেন রুক্মিণী। কিন্তু প্লাবিত উত্তরবঙ্গের অবস্থা দেখে ভারাক্রান্ত অভিনেত্রী মন। তাই বাবা-মেয়ের সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হওয়া তাঁর আগামী ছবি ‘হাঁটি হাঁটি পা পা’র টিজার লঞ্চ বাতিল করলেন নায়িকা। স্যোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে অভিনেত্রী জানিয়েছেন, ‘বানভাসি উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায় ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির ঝলক প্রকাশ্যে আনার সিদ্ধান্ত স্থগিত রাখলাম। বন্যার্ত পরিবারগুলি যাতে দ্রুত সেরে ওঠে সেই প্রার্থনা করছি।’

 

View this post on Instagram

 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

ইনস্টা স্টোরিতে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছেন দেব (Dev)। তারকা যুগলের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনুরাগীরা।

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...