Tuesday, May 12, 2026

‘সংবিধানের উপর আঘাত’! প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

সোমবার দেশের শীর্ষ আদালতে (Supreme court) হুলস্থুল কাণ্ড। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আচমকা কাল পোশাক পরা এক আইনজীবী ডায়াসের কাছে পৌঁছে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন দেশের প্রধান বিচারপতি বি আর গভাইকে (CJI BR Gavai)। আচমকা এই ঘটনায় চমকে ওঠেন সকলেই, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা পান CJI।

এই ঘটনাটিকে “ভারতের সংবিধানের ওপর আক্রমণ” বলে কড়া ভাষায় নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকা থেকে এক বার্তায় তিনি বলেন, “আমি দেশের প্রধান বিচারপতি বি আর গভাইজিকে শ্রদ্ধা করি। আজকের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, আমাদের সংবিধানের মর্যাদার ওপরও আঘাত।” মুখ্যমন্ত্রী গভাইয়ের উদ্দেশে শুভেচ্ছা পাঠিয়ে বলেন, “জয় হিন্দ!”

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিল। সেই সময়েই আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তি হঠাৎ সামনের দিকে এগিয়ে গিয়ে জুতো ছোড়ার চেষ্টা করেন প্রধান বিচারপতিকে। কেউ কেউ অবশ্য বলছেন, যে জুতো নয় বরং এক বান্ডিল কাগজ তাক করেছিলেন অভিযুক্ত। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় গভাইয়ের কোনও আঘাত লাগেনি। কোর্টরুম চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রধান বিচারপতি অত্যন্ত স্থির ও শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। ঘটনার জেরে কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয় শীর্ষ আদালতের কাজ। এরপর প্রধান বিচারপতি বাকি আইনজীবীদের শুনানির সওয়াল-জবাব চালিয়ে যাওয়া নির্দেশ দিয়ে বলেন, এই ধরনের ঘটনা তাঁকে বিচলিত করতে পারবে না। ওই ব্যক্তি কে এবং কেন এই কাজ করলেন তা জানার চেষ্টা চলছে। ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সত্যিই আইনজীবী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন বনমন্ত্রীও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...