Tuesday, May 12, 2026

‘স্মার্ট সিটি’র পথে সেক্টর ফাইভ, চালু হচ্ছে স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা

Date:

Share post:

রাজ্যের তথ্যপ্রযুক্তি হাব সেক্টর ফাইভে যানবাহন নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থাকে আরও আধুনিক করতে রাজ্য সরকার আনছে স্বয়ংক্রিয় নাম্বার প্লেট শনাক্তকরণ বা এএনপিআর (Automatic Number Plate Recognition) প্রকল্প। নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি (এনডিআইটিএ) এবং রাজ্য সরকারের ওয়েবেল টেকনোলজি লিমিটেড (ডবলিউটিএল) এই প্রকল্প বাস্তবায়নে একসঙ্গে কাজ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায়।

এই ব্যবস্থায় শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে স্থাপন করা হবে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা, যা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নাম্বার প্লেট শনাক্ত করবে। এর মাধ্যমে যান চলাচলের ধরন বিশ্লেষণ, ট্রাফিক নিয়ম ভঙ্গের ঘটনা ধরা এবং আইন প্রয়োগের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। সরাসরি পুলিশ ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকায় চুরি যাওয়া বা সন্দেহভাজন গাড়ি চিহ্নিত করতেও সাহায্য করবে এই প্রযুক্তি।

প্রথম পর্যায়ে সেক্টর ফাইভের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে মোট ১৫টি ইনফ্রারেড যুক্ত এএইচডি এএনপিআর ক্যামেরা বসানো হবে। স্থানগুলি হল— বেনফিশ (বিহার ওয়ারিয়র গেট), ফিলিপস মোর, ২১৫এ বাসস্ট্যান্ডের পোস্ট অফিসের সামনে এবং ওই বাসস্ট্যান্ডের ডানদিকের মোড়। ২৪ ঘণ্টা নজরদারির জন্য ৪৯ ইঞ্চি আল্ট্রা এইচডি ডিসপ্লে-সহ একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমও তৈরি হচ্ছে।

প্রকল্পের অগ্রগতি তদারকির জন্য এনডিআইটিএ ও ডবলিউটিএল যৌথভাবে একটি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট (পিএমইউ) গঠন করেছে।

অধিকারিকদের দাবি, রাজ্য সরকারের স্মার্ট পরিকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ। এর ফলে সেক্টর ফাইভের ট্রাফিক ব্যবস্থাপনা হবে আরও নির্ভুল, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর— যা একদিকে যাত্রীদের যাতায়াত সহজ করবে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজেও আনবে গতি ও নির্ভরযোগ্যতা।

আরও পড়ুন – কার্নিভাল নিয়ে বিরোধীদের কুৎসার জবাবে যুক্তি দিয়ে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...