Tuesday, May 12, 2026

আইএসএলে যুক্ত হচ্ছে নতুন দল, জটিলতার আবহে সুপার কাপেও ব্রাত্য মহমেডান!

Date:

Share post:

চলতি মরশুমে আইএসএল কবে থেকে শুরু হবে তা এখনও চূড়ান্ত নয়, তবে আইএসএলে(ISL) নতুন দল যুক্ত হতে চলেছে। আই লিগ( I League) চ্যাম্পিয়ন হওয়ার দরুণ এবং সমস্ত লাইসেন্সিং নিয়ম পাস করায় ইন্টার কাশী আসন্ন আইএসএলে যোগ্যতা অর্জন করেছে। চিঠি দিয়ে এমনটা জানিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন কোন দল তা  নিয়ে অনেক জটিলতা ছিল।  শেষ পর্যন্ত ক্যাসের রায়কে মান্যতা দিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আনুষ্ঠানিকভাবে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করছে।ফলে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবং এফএসডিএলের যাবতীয় শর্ত পূরণ করার দরুণ দেশের সর্বোচ্চ লিগে জায়গা করে নিচ্ছে ইন্টার কাশী।

ভারতীয় ফুটবল ফেডারেশন যে চিঠি ইন্টার কাশীকে পাঠিয়েছে তাতে লেখা হয়েছে, ‘আই লিগ ও ভারতীয় ফুটবলের গঠনতন্ত্রকে সম্মান জানিয়ে এআইএফএফ ইন্টার কাশীকে আগামী মরশুমের আইএসএলের জন্য ছাড়পত্র দিচ্ছে।  ফিফার সদস্য হিসেবে এআইএফএফ ক্যাসের সিদ্ধান্তকে সম্মান করে। । ইন্টার কাশী আইএসএলের খেলার জন্য যাবতীয় শর্ত পূরণ করেছে।’

আইএসএলে অবনমন এখনও শুরু হয়নি।  ফলে দল সংখ্যা বাড়তে চলেছে আইএসএলে। গত মরশুমে পাঞ্জাব এফসি সুযোগ পেয়েছিল আইএসএলে। এবার যোগী রাজ্যও আইএসএলের মানচিত্রে জায়গা করে নিচ্ছে।

আরও পড়ুন :লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, ভয়কে জয় করেই অবিচল উত্তরপাড়ার পর্বতারোহী শুভম

ইন্টার কাশী যখন আইএসএলে সুযোগ পাচ্ছে তখন অন্ধকার ঘনাচ্ছে রেড রোডের ধারের ক্লাব মহমেডানেও। আসন্ন মরশুমে আইএসএল খেলতে পারবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এবার সুপার কাপ থেকেও বাদ পড়তে চলেছে মহমেডান। শেয়ার জটিলতা, ফুটবলারদের বেতন বকেয়া নিয়ে জটিলতা অব্যাহত।  তাই সুপার কাপ থেকে মহমেডানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে এফএসডিএল।

Related articles

জুডিশিয়াল কমিশন গঠনের পথে রাজ্য! আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা

রাজ্য রাজনীতি তোলপাড় করা আরজি কর মামলা (RG Kar Medical College and Hospital Case) থেকে সরে দাঁড়াল বিচারপতি...

নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় প্ররোচনামূলক পোস্ট! সাইবার সেলের হাতে গ্রেফতার গর্গ চট্টোপাধ্যায়

বিধানসভা নির্বাচনের আগে স্যোশাল মিডিয়ায় (Social Media) প্ররোচনামূলক পোস্ট ও ইভিএম (EVM) সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ। মঙ্গলবার,...

বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!

বিজেপি শাসিত বিহারের দানাপুরে এক SBI-র এটিএম কিয়স্কে চলছে চুল কাটার ধুম। ইতিমধ্যে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল...

সুর নরম বিসিবির, টিম ইন্ডিয়াকে বাংলাদেশে খেলার আহ্বান তামিমের

বাংলাদেশের পালাবদলের পর থেকেই ভারত বিরোধিতার সুর নরম হয়েছে। পদ্মাপারে রাজনৈতিক পালাবদলের পর বদল ঘটেছে ক্রিকেট প্রশাসনে। এবার...