Friday, May 15, 2026

শনি-রবিতে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! বিকল্প পথের বিজ্ঞপ্তি জারি পুলিশের

Date:

Share post:

কেবল লাইনের কাজের (Cable work) জন্য আগামী ১১ ও ১২ ডিসেম্বর অর্থাৎ শনি ও রবিবার ব্যাহত হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর (Vidyasagar Bridge) যান চলাচল। দুদিন ধরে সকাল ও বিকেলে আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুলিশ (Kolkata Police)। পাশাপাশি কোন রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে সেই সংক্রান্ত নির্দেশিকাও দিয়েছে লালবাজার।

১১ অক্টোবর (শনিবার) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং ১২ অক্টোবর (রবিবার) দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যান চলাচল করবে না। সেতুর কেবল ও বিয়ারিং বদলের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সেতু যখন বন্ধ থাকবে তখন যান চলাচলে যাতে সমস্যা না হয় সেই কারণে ওয়াই পয়েন্টের ঘোড়া পাস দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে, যা কেপি রোড, রেড রোড হয়ে হাওড়ার দিকে যেতে পারবে। আবার কেপি রোড হয়ে আসা পশ্চিমমুখী গাড়ি ১১ নং ফারলং গেট রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরা যাবে। এজেসি বোস রোড থেকে পশ্চিমগামী গাড়িগুলি টার্ফ ভিউ রোড, হেস্টিংস ক্রসিং, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু থেকে ডানদিক হয়ে ঘুরবে। খিদিরপুর থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতু ধরার কথা বলা হয়েছে।

 

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...