Tuesday, June 9, 2026

মিসেস ইউনিভার্স ২০২৫ ক্রাউন জিতে ইতিহাস গড়লেন ভারতের শেরি সিং

Date:

Share post:

স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস চাই। আর তাকে সত্যি করতে চাই আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছে শক্তি। এই দুই মিলে গেল মিসেস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল রাউন্ডে। বিশ্বমঞ্চে নজির গড়লেন ভারতের শেরি সিং (Sherry Sing)। দেশের হয়ে প্রথম মিসেস ইউনিভার্স ক্রাউন জিতলেন তিনি (Mrs Universe crown)। এই প্রথম কোনও ভারতীয় মহিলা এই খেতাব জিতলেন। মুকুট মাথায় নিয়ে আবেগে ভাসলেন শেরি। চোখে আনন্দ অশ্রু নিয়ে বলেন, “এই জয় শুধু আমার নয়, এই জয় সেই সব নারীর যারা নিজেদের চেনা পরিচিত গন্ডির বাইরে বেরিয়ে স্বপ্ন দেখার সাহস করেছেন। আমি বিশ্বকে দেখাতে চেয়েছিলাম যে শক্তি, দয়া, ধৈর্য এবং সব পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা প্রকৃত সৌন্দর্যের আসল সংজ্ঞা।”

বিবাহিত নারীদের জন্য সর্বাধিক সম্মানিত আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি হল মিসেস ইউনিভার্স প্রতিযোগিতা। এটি কেবল বাহ্যিক সৌন্দর্যই নয় বরং বুদ্ধি, সহনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতাও উদযাপন করে। ইউএমবি পেজেন্টস মিসেস ইন্ডিয়া ২০২৫ (The 48th edition of the Mrs Universe pageant) জয়ী শেরি তাঁর উপস্থাপনায় নারী ক্ষমতায়ন, সামাজিক উন্নতি, মানসিক ও স্বাস্থ্য সচেতনতার উপর নিজের বক্তব্য পেশ করেন। তাঁর শান্ত অথচ আত্মবিশ্বাসী মনোভাব ও সহনশীল আচরণ মুগ্ধ করে বিচারকদের। ফাইনাল রাউন্ডে তাঁর ক্রাউন জেতা যেন ছিল সময়ের অপেক্ষা মাত্র। গ্ল্যামারের আলোয় ঝকঝকে রাতে দেশের গর্বের কারণ হয়ে উঠলেন শেরি।প্রতিযোগিতার জন্য শেরিকে নির্বাচিত এবং প্রস্তুতকারী ইউএমবি পেজেন্টসের (UMB Pageants) জাতীয় পরিচালক উর্মিমালা বোরুয়া বলেন, “আমরা সর্বদা শেরির সম্ভাবনায় বিশ্বাস করি। ওর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং মর্যাদা ও আত্মবিশ্বাসের দেশের প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক প্রত্যেক নারীকে স্বপ্ন দেখা এবং তা সত্যি করার সাহস দিতে পেরেছে।” মিসেস ইউনিভার্স ২০২৫ জয়ী শেরিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...