Monday, May 11, 2026

সারোগেসি আইনে বয়সসীমা নয়, প্রাধান্য পাবে মানবিকতা— রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সারোগেসির (Surrogacy) ক্ষেত্রে আইন নয়, মানবিকতার দিকটিই বড় বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে আদালত জানায়, ২০২১ সালের সারোগেসি (রেগুলেশন) আইনের বয়সসীমা প্রযোজ্য হবে না সেইসব দম্পতিদের ক্ষেত্রে, যাঁরা নতুন আইন কার্যকর হওয়ার আগেই সারোগেসি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছে গিয়েছিলেন।

বিচারপতি বিভি নাগারত্না ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ স্পষ্ট জানায়—কোনও আইন অতীতে ফিরে গিয়ে কারও অধিকার কেড়ে নিতে পারে না, যদি না তাতে স্পষ্টভাবে তা বলা থাকে। বিচারপতিরা বলেন, “সারোগেসির মাধ্যমে সন্তান লাভের অধিকার জীবনের অধিকার, যা সংবিধানের ২১ অনুচ্ছেদে সুরক্ষিত।” ২০২২ সালের ২৫ জানুয়ারি কার্যকর হওয়া নতুন আইনে মহিলাদের জন্য বয়সসীমা ২৩-৫০ এবং পুরুষদের জন্য ২৬-৫৫ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তিনটি দম্পতি আদালতে জানান, তাঁরা আগেই ভ্রূণ সংরক্ষণ করেছিলেন, অথচ নতুন নিয়মের জন্য সমস্যায় পড়েন তাঁরা। আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি! মাঝআকাশে আতঙ্ক, জরুরি অবতরণ দুবাইয়ে

সুপ্রিম কোর্ট জানায়, এই দম্পতিরা ‘স্টেজ বি’-তে থাকায় তাঁদের ক্ষেত্রে নতুন বয়সসীমা লাগু হবে না। তবে যাঁরা এখনও গ্যামেট সংগ্রহও করেননি, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন না। এই রায় শুধু আইন নয়, মানবিকতার জয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আদালত একপ্রকার মনে করিয়ে দিল, পিতৃত্ব-মাতৃত্বের অধিকার শুধু শরীরের বিষয় নয়, হৃদয়েরও।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...