Friday, May 22, 2026

নন্দীগ্রামে তপশিলি-নাবালকের উপর নির্যাতন! কাঠগড়ায় বিজেপি, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর অত্যাচার। কাঠগড়ায় বিজেপির (BJP)। ঘটনার সাক্ষী নন্দীগ্রাম (Nandigram)। এর মধ্যে প্রকাশ্যে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ। এর তীব্র নিন্দা করেছে তৃণমূল (TMC)।

শুক্রবার গোকুলনগর অঞ্চলে মহেশনপুর বাজারে বিজেপির পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি। সেই কর্মসূচি রূপায়ণ করতে গিয়ে আদি এবং নব্য বিজেপির দুই গোষ্ঠী তাঁদের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের মুখোমুখি সংঘর্ষ এবং গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয় তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালক যার উপরে বিজেপির এক গোষ্ঠীর নেতা-কর্মী-সমর্থকরা হিংস্র নেকরের মতো ঝাপিয়ে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে।

নন্দীগ্রামে এক তপশিলি সম্প্রদায়ের নাবালকের উপর বিজেপির পাশবিক, নারকীয় অত্যাচার এবং শারীরিক নির্যাতন। তৃণমূল এই ঘটনার তীব্র নিন্দা করছে। বিজেপি (BJP) এমন একটি সাম্প্রদায়িক দল- যারা একদিকে উগ্র হিন্দুত্ববাদের কথা বলে, অপরদিকে যারা পিছিয়ে পড়া সম্প্রদায় তপশিলি জাতি তপশিলি উপজাতি, দলিত সম্প্রদায়, এদের ঘৃণা করে অবজ্ঞা করে, এঁদেরকে মানুষ বলে মনে করে না।
আরও খবরমোদি সরকারের আত্মসমর্পণ! ভারতে মহিলা সাংবাদিকদের উপর ‘তালিবানি শাসনে’ বিতর্ক

নন্দীগ্রাম ১নং ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনার নিন্দা করে বলেন, “এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। যে দলের নেতা শুভেন্দু অধিকারী আদিবাসী সম্প্রদায়ের এক মহিলা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাকে জুতোর নীচে পিষে দেওয়ার কথা বলেন সেই দলের নেতা কর্মীরা যে তপশিলি জাতিভুক্ত এক নাবালক মাইক চালককে হেনস্থা-মারধর করবে এটাই স্বাভাবিক। আমরা এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছি। ওই মাইক চালকের পরিবারের পাশে থেকে সমস্ত আইনি সহযোগিতা করতে তৃণমূল কংগ্রেস বদ্ধ পরিকর।”

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...