Tuesday, May 12, 2026

মহানগরীতে ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা চক্রের পর্দাফাঁস পুলিশের, গ্রেফতার ১৭

Date:

Share post:

একাকীত্ব কাটানোর টোপ দিয়ে শহর কলকাতার বুকে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ! মিন্টো পার্ক এলাকায় ডেটিং অ্যাপ চক্রের (Dating App Scam) পর্দাফাঁস করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। এই চক্রটি মূলত যুবক ও মধ্যবয়সী পুরুষদের টার্গেট করতে বলে জানা গেছে। এই ঘটনায় ১৬ মহিলা-সহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘সঙ্গ’ দেওয়ার নাম করে মধ্যবয়সী পুরুষদের বাড়িতে মহিলাদের পাঠানো হতো। পরিচয়ের পর ঘনিষ্ঠতার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া এবং মূল্যবান জিনিসও সরানো হতো। কারোর কারোর ক্ষেত্রে পরিমাণটা লাখের বেশি।ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল, ল্যাপটপ, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সম্পর্কিত নথি ও রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আর কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতারণার হাত থেকে বাঁচতে অনলাইনে পরিচিতি তৈরি করার সময় সচেতন থাকা জরুরি। কোন রকমের সন্দেহ হলে দ্রুত সাইবার বিশেষজ্ঞ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের কথাও বলা হয়েছে।

 

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...