Tuesday, June 23, 2026

জুবিন ভক্তদের হামলা কনভয়ে! আগুন পুলিশের গাড়িতে

Date:

Share post:

জুবিনের(Jubin) মৃত্যুতে অভিযুক্তদের কনভয় ঘিরে ধুন্ধুমার কাণ্ড অসম(Assam)। বুধবার ঘটনাটি ঘটেছে অসমের বকসা জেলায়। জুবিনের মৃত্যুতে যোগ থাকার অভিযোগে ৫ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার জুডিশিয়াল কাস্টেডি হওয়ায় তাঁদেরকে ডিসট্রিক্ট জেলে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্তদের কনভয়ে যথেষ্ট সুরক্ষা ছিল। কিন্তু আচমকা জুবিনের ভক্তরা পুলিশের কনভয়ের উপর হামলা করে। বিশাল জনতা দাবি করে ‘অদের আমাদের হাতে ছেড়ে দিন’। অবশেষে কাঁদানে গ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

চলতি বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বিখ্যাত গায়ক জুবিন গার্গের। রহস্যের উদ্ঘাটন করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আদেশ দিয়েছেন ‘সিট’ গঠন করে তদন্ত করতে। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ দিনে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পথেই হামলা করে জুবিনের ক্ষিপ্ত অনুরাগীরা।

অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন পুলিশের তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। ইট-পাথর ছোঁড়া হয়, ভেঙ্গে ফেলে পুলিশের ব্যারিকেডও। ঘটনায় বেশকিছু পুলিশকর্মী, সাংবাদিক আহত হয়েছেন। অবশেষে কাঁদানে গ্যাস ছুড়ে, শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার আচমকা বকসা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পর সজাগ হয় অসম পুলিশ। প্রশাসনের নির্দেশে বকসা জেলায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। যদিও ব্রডব্যান্ডে ইন্টারনেট পরিষেবা জারি থাকে। আরও পড়ুন: দুর্গত উত্তরবঙ্গের পাশে টলিউড, বিপর্যয় মোকাবিলা তহবিলে ৩৩ লক্ষ টাকা দান

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...