Tuesday, May 12, 2026

দুর্ঘটনা এড়াতে দীপাবলি-জগদ্ধাত্রী পুজো-ছটপুজোয় রাজ্যজুড়ে অতিরিক্ত ফায়ার স্টেশন!

Date:

Share post:

সামনেই আলোর উৎসব। অন্ধকার কাটিয়ে দীপান্বিতা অমাবস্যায় কালী আরাধনায় (Diwali) মেতে উঠতে তৈরি রাজ্য। বাজি পোড়ানোর ক্ষেত্রে ইতিমধ্যেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশিকা এসে গেছে। নিষিদ্ধ বাজি নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। এবার উৎসবের প্রস্তুতির মাঝেই নিউটাউনের অগ্নি নির্বাপন দফতরে (Fire Department) বৈঠক সারলেন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।১৬৬ ফায়ার স্টেশনের (Fire Station) পাশাপাশি উৎসবের মরশুমে ৫১ টি অতিরিক্ত ফায়ার স্টেশনের কথা জানিয়েছেন তিনি। কালীপুজোর পাশাপাশি ছট পুজো ও জগদ্ধাত্রী পুজোতেও (Jaghadhatri Puja) যাতে কোথাও অগ্নিসংযোগজনিত দুর্ঘটনা না ঘটে তা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

আগামী সোমবার রাজ্য জুড়ে কালী বন্দনা (Kali Puja)। তার আগের রাত (১৯ অক্টোবর) থেকেই রাস্তায় নামবে দমকল বাহিনী। চলবে অতিরিক্ত নজরদারি ও অগ্নিনির্বাপন টহল। অতিরিক্ত ফায়ার স্টেশনের পাশাপাশি দমকল কর্মীদের জন্য পর্যাপ্ত মোটরসাইকেল থাকবে যাতে কোথাও কোনও দুর্ঘটনার খবর পেলে দ্রুত তাঁরা সেখানে পৌঁছে যেতে পারেন। কালীপুজোর পরেই ছটপুজো। সেই উপলক্ষেও বাড়ানো হচ্ছে নজরদারি। ছটের সময় ঘাটে ঘাটে এবং ক্যাম্প এলাকায় থাকবে দমকলের বিশেষ টিম। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে ও সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দমকলমন্ত্রী।

 

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...