Tuesday, May 12, 2026

সন্তানের সামনেই স্ত্রীকে খুন যুবকের! চাঞ্চল্য দমদমে

Date:

Share post:

সন্তানের সামনেই স্ত্রীকে গলা টিপে খুন! শুক্রবার ঘটনাটি ঘটেছে দমদমের (Dumdum) ছাতাকলে। মৃত মহিলার নাম বিউটি বোস। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে বিউটিকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।
স্থানীয়দের মতে, স্বামী অমিত বোস ও স্ত্রী বিউটি বোস দমদম হনুমান মন্দিরের কাছে এক বাড়ির দোতালায় ভাড়া থাকতেন। তাঁদের একটা ১০ বছরের সন্তান আছে। কিন্তু স্বামী-স্ত্রী দুজনের মধ্যে প্রায়শই ঝামেলা চলতো, বিশেষ বনিবনা ছিল না। তাঁদের মতে বেশ কয়েক দিন ধরে স্বামী-স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকতেন। কিন্তু ঘটনার দিন রাতে তাঁরা একসঙ্গে ছিলেন। রাতে কি হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে সন্তানের সামনেই অমিত-ই তাঁর স্ত্রীকে গলা টিপে খুন করেন। তবে অভিযোগ উঠেছে স্ত্রীকে খুন করে ঘরের টাকা ও গয়না নিয়ে চম্পট দেন অমিত।

ছেলের চেঁচামেচিতে প্রতিবেশীরা জড় হন। তাঁরাই নাগেরবাজার থানায় খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। শ্বাসরোধ করেই খুন নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে দাবি পুলিশের। আরও পড়ুনঃ সঙ্কটে ভরসা ‘দিদি’-ই, বিকল্প পেশার দাবিতে নবান্নে চিঠি রিকসা চালকদের

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...