Wednesday, March 25, 2026

শব্দদানব থাবা বসালো মধ্যরাতেও, মহানগরীর দূষণ বাড়ল ১০গুণ, গ্রেফতার ৪৫

Date:

Share post:

কালীপুজোর রাতের কলকাতায় শব্দদানব থেকে দূষণের বিষ – রক্ষা করা গেল না আদালতের নির্দেশিকা। নিয়ম মেনে দীপাবলি পালন তো দূরের কথা, দীপাবলির (Diwali) রাত হয়ে দাঁড়ালো আরও একটি দূষণের (pollution) রাতে। কোথাও অসুস্থ হয়ে পড়লেন নাগরিকরা, আবার কোথাও পথকুকুরদের (street dog) মানুষের আনন্দের শাস্তি ভোগ করতে হল।

টালা থেকে টালিগঞ্জ, দীপাবলির রাতে শব্দদানবের (noise pollution) উপদ্রব ছিল প্রায় একই রকম। প্রতি বছর যেভাবে রাত বাড়লে শব্দবাজি ও বিভিন্ন বাজির দৌরাত্ম্য বাড়ে, সেভাবেই সোমবার দীপাবলীর রাতেও শহরের বিভিন্ন এলাকায় রাত দুটো-আড়াইটা পর্যন্ত তীব্র বাজির (fire cracker) শব্দ শোনা যায়। শহরের বিভিন্ন এলাকায় বায়ু দূষণের (air pollution) মাত্রা ৪০০ অতিক্রম করতেও দেখা যায়। তবে এবারের দীপাবলিতে পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর ফানুসের প্রয়োগ অপেক্ষাকৃত কম দেখা যায়।

হাইকোর্টের নির্দেশ ছিল – কালী পুজোর রাতে রাত ৮টা থেকে ২০টা পর্যন্তই গোটা রাজ্যে বাজি পড়ানো যাবে। সেই বাজে হতে হবে পরিবেশবান্ধব (eco friendly)। এই নিয়ম সম্পর্কে কিছুই যে জানেন না শহরের মানুষ, তারই প্রমাণ মিলল সোমবার রাতে। ১০টাতে বাজি ফাটানো বন্ধ হওয়া তো দূরের কথা, বরঞ্চ তার তীব্রতা আরও বাড়ে। স্পষ্ট হয়ে যায় নাগরিক উদাসীনতার ছবিটা। গোটা শহরের রাস্তাঘাট প্রায় পথকুকুর শূন্য হয়ে যায়।

আরও পড়ুন: কালীপুজোতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! মোতায়েন ৫ হাজার পুলিশ

তবে উৎসবের রাতে উৎসবমুখর শহরকে নিরাপত্তা দিতে সজাগ অবস্থান বজায় রাখে কলকাতা পুলিশ (Kolkata Police)। একদিকে টহলদারি অন্যদিকে বিভিন্ন মাধ্যমে নজরদারিতে দীপাবলির রাতে শহরে কোনওরকম অপ্রীতিকর ঘটনার নিদর্শন মেলেনি। কালী পুজোর রাতে বিভিন্ন এলাকায় অশালীন আচরণ করার জন্য ২৯ জনকে গ্রেফতার (arrest) করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত শব্দবাজি ব্যবহারের জন্য ১৬ জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের দাবি নাগরিক সচেতনতা বাড়লে বাজির দূষণ দানবকে শহরে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Related articles

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...