Monday, May 11, 2026

ফের সুর হারাল বলিউড, অকাল প্রয়াণ ঋষভের

Date:

Share post:

ফের বিনোদন জগতে শোকের ছায়া। দিল্লিতে (Delhi) হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন। বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। পরিবারের সঙ্গে দিওয়ালির ছুটি কাটাতে মুম্বই থেকে দিল্লি আসেন তিনি। সেখানেই মঙ্গলবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের সূত্রে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গেছেন গায়ক।

সঙ্গীত মহলে ঋষভ ফকিরা নামেই পরিচিত ছিলেন। একাধিক গান গেয়েছেন ঋষভ, যার মধ্যে অন্যতম হল ‘ইয়ে আশিকি’, ‘ইশ্‌ক্‌ ফকিরা, ‘চাঁদ তু’। ঋষভ নিজেই নিজের গানে সুর করতেন। গায়ক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করে ধীরে ধীরে অভিনয়ের দিকে ঝোঁকেন ঋষভ ট্যান্ডন। ‘ফকির – লিভিং লিমিটলেস’ এবং ‘রুশনা: দ্য রে অফ লাইট’-এর মতো ছবিতে অভিনয়ের জন্য পরিচিত পান তিনি। কয়েক দিন আগে করবা চৌথে স্ত্রী ওলেসা ট্যান্ডনকে নিয়ে সেই বিশেষ দিন উদ্‌যাপনের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। আরও পড়ুন: মত্ত অবস্থায় বন্ধুকে পিটিয়ে খুন! মহেশতলায় গ্রেফতার দুই ভাই

ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, তিনি বেশ কিছু নতুন প্রোজেক্টে কাজ করছিলেন। বেশ কয়েকটি অসমাপ্ত ট্র্যাক সম্পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তারই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা। পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঋষভ ট্যান্ডন আর আমাদের মাঝে নেই। তিনি দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই সময়ে আমরা আমাদের প্রাইভেসি বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।”

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...